নির্ভীক বাংলা,আসানসোল: যাত্রীদের মুখে হাসি ফিরিয়ে দিল জিআরপি। হারিয়ে যাওয়া ৪৬টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দিল আসানসোল রেলওয়ে স্টেশনের জিআরপি। সোমবার সকালে “হারানো প্রাপ্তি” প্রকল্পের অধীনে এই মোবাইলগুলি ফেরত দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিআরপি আইসি রুবিদাস চন্দ্র দত্ত। তিনি জানান, ট্রেনে যাতায়াতের সময় অনেক যাত্রী অসাবধানতাবশত সিটে মোবাইল ফেলে নেমে যান। পরে অভিযোগ জানানো হলেও সেই মোবাইলগুলি উদ্ধার করা বেশ কঠিন হয়ে পড়ে। তবুও একাধিক মামলার তদন্ত করে এই ৪৬টি মোবাইল উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি যাত্রীদের উদ্দেশ্যে সচেতনতার বার্তা দিয়ে বলেন, ভ্রমণের সময় নিজের জিনিসপত্র, বিশেষ করে মোবাইল ফোন ব্যবহারে আরও সতর্ক থাকা জরুরি। অন্যদিকে, হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি গ্রাহকেরা। জিআরপির এই উদ্যোগে যাত্রীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
प्रौद्योगिकी
আসানসোল জিআরপির উদ্যোগে ৪৬টি হারানো মোবাইল ফিরল মালিকদের হাতে
নির্ভীক বাংলা,আসানসোল: যাত্রীদের মুখে হাসি ফিরিয়ে দিল জিআরপি। হারিয়ে যাওয়া ৪৬টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দিল আসানসোল রেলওয়ে স্টেশনের জিআরপি। সোমবা...

निडर बंगाली, आसनसोल: अनल जीआरपी ने यात्रियों के चेहरे पर मुस्कान लौटा दी। आसनसोल रेलवे स्टेशन की जीआरपी ने 46 मोबाइल फोन बरामद किये|निर्भीक बांग्ला फोटो
