Nirbhik Bangla
राजनीति

আসানসোল দক্ষিণে জমে উঠছে লড়াই, তাপসের প্রচার বনাম অগ্নিমিত্রার অভিনব উদ্যোগ

নির্ভীক বাংলা, নিউজ ডেস্ক | আসানসোল | ২২ মার্চ বিধানসভা নির্বাচনকে ঘিরে আসানসোল দক্ষিণ কেন্দ্রে রাজনৈতিক লড়াই ক্রমশই তীব্র হচ্ছে। রবিবার তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায...

Abdul Haque
Abdul Haque
1 जुलाई 2026 को 03:36 am बजे
WhatsApp
আসানসোল দক্ষিণে জমে উঠছে লড়াই, তাপসের প্রচার বনাম অগ্নিমিত্রার অভিনব উদ্যোগ
निर्भीक बांग्ला, न्यूज़ डेस्क आसनसोल 22 मार्च आसनसोल दक्षिण केंद्र में राजनीतिक लड़ाई विधानसभा चुनाव पर केंद्रित है. रविवार को तृणमूल कांग्रेस|निर्भीक बांग्ला फोटो
নির্ভীক বাংলা, নিউজ ডেস্ক | আসানসোল | ২২ মার্চ বিধানসভা নির্বাচনকে ঘিরে আসানসোল দক্ষিণ কেন্দ্রে রাজনৈতিক লড়াই ক্রমশই তীব্র হচ্ছে। রবিবার তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায় বার্নপুরের ত্রিবেণী মোড় থেকে প্রচার যাত্রা শুরু করেন। তাঁর সঙ্গে ছিলেন দলীয় কর্মী-সমর্থকেরা। প্রচার চলাকালীন তিনি বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল-এর তোলা অভিযোগ প্রসঙ্গে তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি বিধায়ক থাকাকালীন এলাকায় কী কাজ করেছেন, তা মানুষই জানেন। তিনি নিজে সে বিষয়ে কিছু বলতে চান না। ঝরিয়া শ্মশানের উন্নয়ন থেকে শুরু করে একাধিক পরিষেবা তাঁর আমলেই হয়েছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যিনি তাঁকে বিধায়ক, মেয়র ও এডিডিএর চেয়ারম্যান হিসেবে কাজ করার সুযোগ দিয়েছেন। অন্যদিকে, একই কেন্দ্রে অভিনব প্রচারে নজর কাড়লেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। রবিবার তিনি আসানসোল সাউথ মন্ডল ৪-এর অন্তর্গত মহিশীলা গ্রামে সাইকেলে চেপে প্রচারে নামেন। ‘বন্দে মাতরম’ গানের ১৫০ বছর পূর্তি উপলক্ষে এই প্রচার কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। গাড়ি ছাড়া প্রার্থীকে সাইকেলে করে প্রচার করতে দেখে অনেকেই অবাক হয়ে যান। রাস্তায় দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দারা সেই দৃশ্য উপভোগ করেন। উল্লেখযোগ্যভাবে, এদিন তাঁর সঙ্গে কোনও নিরাপত্তারক্ষীকে দেখা যায়নি বলেও স্থানীয় সূত্রে খবর। সব মিলিয়ে আসানসোল দক্ষিণে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক লড়াই এখন

फोटो गैलरी

1 तस्वीरें
Gallery image 1
Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां