Nirbhik Bangla
आसनसोल

এবার আসানসোলে পাসপোর্ট অফিসে বোমাতঙ্ক, এলো হুমকি ইমেল

নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল আসানসোল, ২৬ ফেব্রুয়ারি: পরপর দুদিন মঙ্গলবার ও বুধবার আসানসোল আদালতে বোমাতঙ্কের হুমকি ইমেল ঘিরে চাঞ্চল্যের রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার সকালে নতু...

Abdul Haque
Abdul Haque
22 जून 2026 को 03:36 am बजे
WhatsApp
এবার আসানসোলে পাসপোর্ট অফিসে বোমাতঙ্ক, এলো হুমকি ইমেল
निर्भीक बांग्ला, श्याम दास, आसनसोल आसनसोल, 26 फरवरी: लगातार दो दिन मंगलवार और बुधवार को आसनसोल कोर्ट में बम की धमकी वाले ईमेल को लेकर अफरा-तफरी मची रही|निर्भीक बांग्ला फोटो
নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল আসানসোল, ২৬ ফেব্রুয়ারি: পরপর দুদিন মঙ্গলবার ও বুধবার আসানসোল আদালতে বোমাতঙ্কের হুমকি ইমেল ঘিরে চাঞ্চল্যের রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার সকালে নতুন করে আতঙ্ক ছড়াল শহরে। এবার জিটি রোড বাজার এলাকার প্রধান ডাকঘর কমপ্লেক্সে অবস্থিত পাসপোর্ট অফিসে বোমা হামলার হুমকি ইমেল আসে। ইমেল সূত্রে জানা যায়, আসানসোল প্রধান ডাকঘর ভবনের মধ্যে বোমা রাখা হয়েছে এবং দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ বিস্ফোরণ ঘটতে পারে বলে হুমকি দেওয়া হয়। বিষয়টি জানাজানি হতেই পোস্ট অফিস চত্বর ও সংলগ্ন এলাকায় ব্যাপক বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। এই প্রসঙ্গে পোস্ট অফিসের ডেপুটি সুপারিনটেনডেন্ট কোমল সিং জানান, বৃহস্পতিবার সকালে কলকাতা দফতর থেকে এই হুমকি সংক্রান্ত বার্তা পাওয়া যায়। সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাসপোর্ট অফিস ও প্রধান ডাকঘর ভবন অবিলম্বে খালি করে দেওয়া হয়। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। বোম স্কোয়াড ও ডগ স্কোয়াড এনে পুরো চত্বর জুড়ে তল্লাশি চালানো হয়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, সম্পূর্ণ তল্লাশি শেষে ক্লিনচিট দেওয়ার পরই পুনরায় অফিসের কাজকর্ম শুরু হবে। এই ঘটনার জেরে এদিন পাসপোর্ট বা ডাকঘরের কাজে আসা বহু মানুষ সমস্যায় পড়েন। অফিস খালি করে দেওয়ায় তাঁদের অনেককেই কাজ না করেই ফিরে যেতে হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটিকে গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি, গুজবে কান না দেওয়ার জন্য সাধারণ মানুষকে অনুরোধ জানানো হয়েছে।

फोटो गैलरी

1 तस्वीरें
Gallery image 1
Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
এবার আসানসোলে পাসপোর্ট অফিসে বোমাতঙ্ক, এলো হুমকি ইমেল | Nirbhik Bangla | নির্ভীক বাংলা