নির্ভীক বাংলা,:আসানসোল পুরনিগমের বিরোধী দলনেত্রী চৈতালী তিওয়ারি সরাসরি পুরনিগম আধিকারিক ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন। শহরের একাধিক এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনা ও অপরিষ্কার পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। চৈতালী তুয়ার বলেন, “হাসপাতালের সামনে আবর্জনার স্তূপ পড়ে রয়েছে। স্কুলের সামনেও নোংরা আবর্জনা—এমন পরিস্থিতিতে ছোট ছোট বাচ্চারা কীভাবে নিরাপদে যাতায়াত করবে?” তিনি আরও অভিযোগ করেন, বাজার ও ঘাট এলাকায় চলাফেরা কার্যত অসম্ভব হয়ে উঠেছে। আসন্ন শবে বরাত উৎসবের প্রসঙ্গ টেনে বিরোধী দলনেত্রী বলেন, “আমাদের মুসলিম ভাইয়েরা কীভাবে উৎসব পালন করবেন, যখন চারপাশে এত নোংরা ও দুর্গন্ধ? উৎসবের আগে শহর পরিষ্কার রাখার দায়িত্ব পুরনিগমের।” চৈতালী তুয়ার আরও অভিযোগ করেন যে, পুরনিগমের অধীনে থাকা সাধারণ মানুষদের কাছ থেকে জোর করে আবর্জনা ট্যাক্স আদায় করা হচ্ছে। তাঁর বক্তব্য অনুযায়ী, কোথাও ২০ টাকা, আবার কোথাও প্রতি পরিবার থেকে ৩০ টাকা করে নেওয়া হচ্ছে। অথচ সেই ট্যাক্সের বিনিময়ে পরিষেবা মিলছে না। তিনি প্রশ্ন তোলেন, “ট্যাক্সের টাকা নেওয়া হলে তার সদ্ব্যবহার কোথায়? আবর্জনা ট্যাক্স নিয়ে আপনারা কি সমস্যার সমাধান করবেন না?” বিরোধী দলনেত্রীর দাবি, অবিলম্বে এই পরিস্থিতির সমাধান না হলে জনস্বাস্থ্য ও শহরের পরিবেশ আরও বিপন্ন হবে।
जीवन शैली
আসানসোল পুরনিগমের বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা চৈতালী তিওয়ারি
নির্ভীক বাংলা,:আসানসোল পুরনিগমের বিরোধী দলনেত্রী চৈতালী তিওয়ারি সরাসরি পুরনিগম আধিকারিক ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন। শহরের একাধিক এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনা ...

निडर बंगाली: सहज सोल पूर्णिगम विपक्षी नेता चेताली तिवारी ने सीधे तौर पर पूर्णिगम अधिकारियों और प्रशासन की भूमिका पर सवाल उठाया है। शहर|निर्भीक बांग्ला फोटो
