Nirbhik Bangla
आसनसोल

আসানসোল পৌরনিগমের উদ্যোগে গান্ধীজির মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন

নির্ভীক বাংলা,আসানসোল: শুক্রবার, ৩০ জানুয়ারি জাতির জনক মহাত্মা মোহনদাস করমচাঁদ গান্ধীর মৃত্যুবার্ষিকীতে আসানসোল আদালত চত্বরে অবস্থিত গান্ধীজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানাল ...

Abdul Haque
Abdul Haque
29 मई 2026 को 07:36 pm बजे
WhatsApp
আসানসোল পৌরনিগমের উদ্যোগে গান্ধীজির মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন
निर्भीक बांग्ला, आसनसोल: शुक्रवार, 30 जनवरी को राष्ट्रपिता महात्मा मोहनदास करमचंद गांधी की पुण्य तिथि पर आसनसोल अदालत परिसर में गांधी।|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,আসানসোল: শুক্রবার, ৩০ জানুয়ারি জাতির জনক মহাত্মা মোহনদাস করমচাঁদ গান্ধীর মৃত্যুবার্ষিকীতে আসানসোল আদালত চত্বরে অবস্থিত গান্ধীজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানাল আসানসোল পৌরনিগম। এই শ্রদ্ধানুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জী, কাউন্সিলর ববিতা দাস-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গুরুদাস চ্যাটার্জী বলেন, আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে সমস্ত মনীষীদের জন্ম ও মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। তিনি বলেন, “দেশের স্বাধীনতা অর্জনে মহাত্মা গান্ধীর অবদান ভাষায় প্রকাশ করা যায় না।” বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি আরও বলেন, আজ অহিংসার আদর্শ থেকে সরে এসে হিংসার রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠছে। অনেকেই গান্ধীজির আদর্শ ও বাণী ভুলে গেছেন। তাই সমাজের সর্বস্তরের মানুষের কাছে গান্ধীজির মতাদর্শ অনুসরণ করার আবেদন জানান তিনি। এই শ্রদ্ধানুষ্ঠানের মাধ্যমে মহাত্মা গান্ধীর অহিংসা, সত্য ও মানবতার আদর্শকে স্মরণ করে সেই পথেই চলার বার্তা দেওয়া হয়।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
আসানসোল পৌরনিগমের উদ্যোগে গান্ধীজির মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন | Nirbhik Bangla | নির্ভীক বাংলা