Nirbhik Bangla
आसनसोल

আসানসোল পুরনিগমের বোর্ড বৈঠকে বড় সিদ্ধান্ত, সম্পত্তি করের উপর ২০ শতাংশ ছাড়

নির্ভীক বাংলা,আসানসোল: আসানসোল পুরনিগমের জানুয়ারি মাসের বোর্ড বৈঠক মঙ্গলবার সফলভাবে অনুষ্ঠিত হল। বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র, ডেপুটি মেয়র, মেয়র-ইন-কাউন্সিলের সদস্য, বিভিন্ন বরো চেয়ারম...

Abdul Haque
Abdul Haque
28 मई 2026 को 03:36 pm बजे
WhatsApp
আসানসোল পুরনিগমের বোর্ড বৈঠকে বড় সিদ্ধান্ত, সম্পত্তি করের উপর ২০ শতাংশ ছাড়
निडर बंगाली, आसनसोल: आसनसोल नगर निगम की जनवरी माह की बोर्ड बैठक मंगलवार को सफलतापूर्वक आयोजित की गयी. बैठक में मेयर डीपू|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,আসানসোল: আসানসোল পুরনিগমের জানুয়ারি মাসের বোর্ড বৈঠক মঙ্গলবার সফলভাবে অনুষ্ঠিত হল। বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র, ডেপুটি মেয়র, মেয়র-ইন-কাউন্সিলের সদস্য, বিভিন্ন বরো চেয়ারম্যান এবং পুরনিগমের সমস্ত কাউন্সিলর। শহরের সার্বিক উন্নয়ন ও নাগরিক সুবিধা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সম্পত্তি করের উপর ২০ শতাংশ ছাড় বোর্ড বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আসানসোল পুরনিগমের আওতাধীন কমার্শিয়াল ও নন-কমার্শিয়াল সম্পত্তি করের উপর ২০ শতাংশ ছাড় দেওয়া হবে। এই ছাড় আগামী ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। নাগরিকদের সুবিধার্থে কর জমা নেওয়ার জন্য পুরনিগমের সমস্ত বরো অফিসে বিশেষ ক্যাম্প চালু করা হবে। পুরনিগম কর্তৃপক্ষের মতে, এই উদ্যোগে একদিকে যেমন করদাতারা আর্থিক স্বস্তি পাবেন, তেমনই অন্যদিকে পুরনিগমের রাজস্ব সংগ্রহও আরও গতিশীল হবে। ১০০টি নতুন বিল্ডিং প্ল্যান অনুমোদন শহরের পরিকাঠামোগত উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বৈঠকে প্রায় ১০০টি নতুন বিল্ডিং প্ল্যান অনুমোদন করা হয়েছে। এর ফলে আবাসন ও বাণিজ্যিক নির্মাণে গতি আসবে এবং স্থানীয় স্তরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছে পুরনিগম। শোকপ্রস্তাব দিয়ে বৈঠকের সূচনা বোর্ড বৈঠক প্রসঙ্গে আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় জানান, বৈঠকের শুরুতেই মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তির কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। উন্নয়ন প্রকল্পে জোর বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘পাড়া-পাড়া সমাধান’ প্রকল্পের অধীনে বিভিন্ন এলাকায় চলমান উন্নয়ন কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সাংসদ তহবিল, বিধায়ক তহবিল ও কাউন্সিলর তহবিলের মাধ্যমে রাস্তা, নিকাশি, পানীয় জলসহ একাধিক নাগরিক পরিষেবা প্রকল্প দ্রুত বাস্তবায়নের উপর জোর দেওয়া হয়। বকেয়া কাজ দ্রুত শেষের নির্দেশ স্ট্রিট লাইট, রাস্তা নির্মাণসহ অন্যান্য বকেয়া উন্নয়নমূলক কাজ দ্রুত শেষ করার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে বোর্ড বৈঠক থেকে। পুরনিগম কর্তৃপক্ষের আশা, এই সিদ্ধান্তগুলির ফলে আগামী দিনে আসানসোল শহরের নাগরিক পরিষেবায় দৃশ্যমান উন্নতি হবে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
আসানসোল পুরনিগমের বোর্ড বৈঠকে বড় সিদ্ধান্ত, সম্পত্তি করের উপর ২০ শতাংশ ছাড় | Nirbhik Bangla | নির্ভীক বাংলা