নির্ভীক বাংলা, শ্যাম দাস,আসানসোল: আসানসোল পৌরনিগমের ৭৬ নম্বর ওয়ার্ডে রবিবার সকালে অনুষ্ঠিত হলো একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির। শিবিরে একটি আধুনিক মেডিক্যাল ভ্যানের মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী তথা আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক মলয় ঘটক। তিনি জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষার জন্য এখন আর হাসপাতালে যেতে হবে না। এই মেডিক্যাল ভ্যান একটি মিনি হাসপাতালের মতো কাজ করবে। ভ্যানের মধ্যে এক্স-রে সহ প্রয়োজনীয় বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রয়েছে। মন্ত্রী আরও জানান, শিবিরে চোখ পরীক্ষা করার পাশাপাশি সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় চশমাও বিতরণ করা হচ্ছে। এর ফলে এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে বয়স্ক ও দরিদ্র মানুষরা সরাসরি উপকৃত হবেন বলে তিনি আশাবাদী। স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন স্বাস্থ্য শিবিরের দাবি জানিয়েছেন।
जीवन शैली
আসানসোলের ৭৬ নম্বর ওয়ার্ডে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও চশমা বিতরণ
নির্ভীক বাংলা, শ্যাম দাস,আসানসোল: আসানসোল পৌরনিগমের ৭৬ নম্বর ওয়ার্ডে রবিবার সকালে অনুষ্ঠিত হলো একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির। শিবিরে একটি আধুনিক মেডিক্যাল ভ্যানের মাধ্যমে সাধারণ মা...

निडर बंगाली, श्याम दास, आसनसोल:
रविवार की सुबह आसनसोल शहर के वार्ड नंबर 76 में स्वास्थ्य जांच की गयी. शिविर में आधुनिक चिकित्सा सुविधाएं|निर्भीक बांग्ला फोटो
