Nirbhik Bangla
जीवन शैली

আসানসোল জেলা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নির্ভীক বাংলা,আসানসোল, ৪ জুন : আসানসোল জেলা হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং হাসপাতালের বিভিন্ন পরিকাঠামোগত ও প্রশাসনিক বিষয় পর্যালোচনার লক্ষ্যে বৃহস্পতিবার রোগী কল্যাণ...

Abdul Haque
Abdul Haque
2 अगस्त 2026 को 03:36 pm बजे
WhatsApp
আসানসোল জেলা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর
निर्भीक बांग्ला, आसनसोल, 4 जून: आसनसोल जिला अस्पताल में स्वास्थ्य सेवाओं में सुधार और अस्पताल के विभिन्न बुनियादी ढांचे और प्रशासनिक मुद्दे।|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,আসানসোল, ৪ জুন : আসানসোল জেলা হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং হাসপাতালের বিভিন্ন পরিকাঠামোগত ও প্রশাসনিক বিষয় পর্যালোচনার লক্ষ্যে বৃহস্পতিবার রোগী কল্যাণ সমিতির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পৌর বিষয়ক এবং নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ বিভাগের মন্ত্রী অগ্নিমিত্রা পাল-সহ স্বাস্থ্য দফতর ও প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। বৈঠকে হাসপাতালের বিভিন্ন পরিষেবার বর্তমান পরিস্থিতি, রোগীদের সুবিধা বৃদ্ধি, চিকিৎসা পরিষেবার মানোন্নয়ন এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি হাসপাতালের পরিষেবাগুলি যাতে সুস্থ ও স্বাভাবিকভাবে পরিচালিত হয়, সে বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়। স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের কাছ থেকে হাসপাতালের বিভিন্ন প্রয়োজনীয় বিষয় সম্পর্কে মতামত ও পরামর্শ গ্রহণ করা হয় এবং সেগুলি নিয়ে পর্যালোচনা করা হয়। রোগীদের আরও উন্নত পরিষেবা প্রদান এবং স্বাস্থ্য ব্যবস্থাকে আরও কার্যকর করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী ও জনমুখী করে তুলতে ভবিষ্যতেও এ ধরনের পর্যালোচনা বৈঠক নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
আসানসোল জেলা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর | Nirbhik Bangla | নির্ভীক বাংলা