Nirbhik Bangla
राष्ट्रीय

केंद्र में मोदी सरकार के 12 साल: आसनसोल में विकास और भ्रष्टाचार मुद्दे पर बोले मंत्री अग्निमित्रा पाल

निर्भीक बांग्ला, आसनसोल: केंद्र में प्रधानमंत्री नरेंद्र مोदी के नेतृत्व वाली सरकार के 12 वर्ष पूरे होने के अवसर पर भाजपा देश भर में विभिन्न कार्यक्रमों का आयोजन कर रही है। इस अवसर पर रविवार को भाजपा के आसनसोल जिला单位 ने एक कार्यक्रम का आयोजन किया।

Abdul Haque
Abdul Haque
5 अगस्त 2026 को 05:36 pm बजे
WhatsApp
केंद्र में मोदी सरकार के 12 साल: आसनसोल में विकास और भ्रष्टाचार मुद्दे पर बोले मंत्री अग्निमित्रा पाल
निर्भीक बांग्ला, आसनसोल: केंद्र में प्रधानमंत्री नरेंद्र مोदी के नेतृत्व वाली सरकार के 12 वर्ष पूरे होने के अवसर पर भाजप — विस्तृत समाचार पढ़ें निर्भीक बांग्ला पर।|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,আসানসোল: কেন্দ্রে প্রধানমন্ত্রী Narendra Modi-র নেতৃত্বাধীন সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করছে বিজেপি। সেই উপলক্ষে রবিবার বিজেপির আসানসোল জেলা সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের পুরমন্ত্রী Agnimitra Paul, বিজেপির আসানসোল জেলা সভাপতি Debtanu Bhattacharya, Krishnendu Mukherjee, Jitendra Tiwari-সহ দলের অন্যান্য নেতারা। সভায় কেন্দ্রীয় সরকারের গত ১২ বছরের বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। এদিন মন্ত্রী অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন যে, পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকারের আমলে অমৃত প্রকল্পের অর্থ যথাযথভাবে ব্যবহার করা হয়নি। তাঁর দাবি, বিভিন্ন পুরসভায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে এবং সেই সব সমস্যার সমাধানে সময় লাগবে। তিনি আরও বলেন, সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত বাড়িঘরের ক্ষেত্রে সংশ্লিষ্টদের সময় দেওয়া হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজেপি সরকার ক্ষমতায় এলে নির্বাচনী প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন করবে বলেও তিনি আশ্বাস দেন। আসানসোল পুরনিগমের প্রসঙ্গ টেনে মন্ত্রী দাবি করেন, পুরনিগমে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির প্রমাণ সামনে এসেছে। ময়লা বহনকারী গাড়ি, জুতো, ত্রিপল-সহ নানা সামগ্রী উদ্ধারের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর করে তুলতে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন অগ্নিমিত্রা পাল। তাঁর বক্তব্য, তৃণমূল সরকারের পতন একদিন হবেই বলে তাঁরা বিশ্বাস করতেন, তবে তা এত দ্রুত ঘটতে পারে বলে তাঁরা ভাবেননি। এদিনের সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সরকারের ১২ বছরের কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি রাজ্যের প্রশাসনিক ও পুরসভার কাজকর্ম নিয়ে বিজেপির সমালোচনাও স্পষ্টভাবে উঠে আসে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
केंद्र में मोदी सरकार के 12 साल: आसनसोल में विकास और भ्रष्टाचार मुद्दे पर बोले मंत्री अग्निमित्रा पाल | Nirbhik Bangla | নির্ভীক বাংলা