Nirbhik Bangla
जीवन शैली

আসানসোলে বেসরকারি হাসপাতালে রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা, চিকিৎসায় গাফিলতির অভিযোগ

পশ্চিম বর্ধমান: আসানসোল-এ একটি বেসরকারি হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাটি ঘটেছে শহরের মিড ওয়েস্ট হাসপাতাল-এ। মৃত রোগীর পরিবারের অভিযোগ, চিকিৎসায়...

Abdul Haque
Abdul Haque
29 जून 2026 को 03:36 pm बजे
WhatsApp
আসানসোলে বেসরকারি হাসপাতালে রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা, চিকিৎসায় গাফিলতির অভিযোগ
पश्चिम बंगाल: आसनसोल के एक निजी अस्पताल में मरीज की मौत पर व्यापक आक्रोश. यह घटना शहर के मिडवेस्ट अस्पताल में हुई। मृतक मरीज का परिवार|निर्भीक बांग्ला फोटो

পশ্চিম বর্ধমান: আসানসোল-এ একটি বেসরকারি হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাটি ঘটেছে শহরের মিড ওয়েস্ট হাসপাতাল-এ। মৃত রোগীর পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণেই এই মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মৃতের পরিবারের বচসা বেধে যায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। মৃতার মেয়ে অভিযোগ করে জানান, তাঁর মা বারবার বুকে ব্যথার কথা জানালেও হাসপাতালের নার্স ও চিকিৎসাকর্মীরা বিষয়টি গুরুত্ব দেননি। তিনি সরাসরি অভিযোগ করেন যে চিকিৎসক ডাঃ রমন রাজ এবং ডাঃ শুভজীত ঘোষ-এর গাফিলতির কারণেই তাঁর মায়ের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, যথাযথ সময়ে চিকিৎসা ও নজরদারি করা হলে এই মৃত্যু এড়ানো যেত। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
আসানসোলে বেসরকারি হাসপাতালে রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা, চিকিৎসায় গাফিলতির অভিযোগ | Nirbhik Bangla | নির্ভীক বাংলা