Nirbhik Bangla
राजनीति

নির্বাচনের প্রাক্কালে আসানসোল বাসস্ট্যান্ডে বাস সংকট, বাড়তি ভাড়ায় চাপে যাত্রীরা—লাভে টোটো-অটো চালকরা

নির্ভীক বাংলা,আসানসোল: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কার্যত বাসশূন্য হয়ে পড়েছে আসানসোল বাসস্ট্যান্ড। নির্বাচন কমিশনের নির্দেশে বৃহস্পতিবার প্রথম দফার ভোটকে সামনে রেখে এলাকার প্রায়...

Abdul Haque
Abdul Haque
20 जुलाई 2026 को 09:36 pm बजे
WhatsApp
নির্বাচনের প্রাক্কালে আসানসোল বাসস্ট্যান্ডে বাস সংকট, বাড়তি ভাড়ায় চাপে যাত্রীরা—লাভে টোটো-অটো চালকরা
निर्भीक बंगाली, आसनसोल: विधानसभा चुनाव से पहले आसनसोल बस स्टैंड लगभग खाली है. चुनाव आयोग के निर्देशानुसार|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,আসানসোল: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কার্যত বাসশূন্য হয়ে পড়েছে আসানসোল বাসস্ট্যান্ড। নির্বাচন কমিশনের নির্দেশে বৃহস্পতিবার প্রথম দফার ভোটকে সামনে রেখে এলাকার প্রায় সমস্ত বড় বাস ও মিনি বাস নির্বাচন সংক্রান্ত কাজে নিয়ে নেওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রী থেকে ভোটকর্মীরা। সকাল থেকে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থেকেও বাসের দেখা পাচ্ছেন না বহু মানুষ। বিশেষ করে যারা দূরদূরান্ত থেকে এসেছেন বা ভোটের ডিউটিতে যাচ্ছেন, তাঁদের সমস্যার অন্ত নেই। জানা গেছে, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে ভোটের দায়িত্বে যাওয়ার জন্য সকাল সাড়ে আটটা থেকে অপেক্ষা করেও দুপুর পর্যন্ত কোনো বাস পাননি অনেকেই। এই পরিস্থিতিতে সুযোগ নিচ্ছেন অটো ও টোটো চালকদের একাংশ। আসানসোল থেকে গৌরান্ডী রুটে যেখানে মিনিবাসে ভাড়া ছিল মাথাপিছু মাত্র ২০ টাকা, সেখানে এখন অটোরিকশায় দিতে হচ্ছে ১০০ টাকা পর্যন্ত। ফলে অতিরিক্ত ভাড়ার চাপে নাজেহাল সাধারণ মানুষ। আইএনটিটিইউসি-র শ্রমিক সংগঠনের নেতা তথা অটো-টোটো চালকদের দায়িত্বপ্রাপ্ত রাজু ওয়ালিয়া জানিয়েছেন, “নির্বাচনের জন্য বাস তুলে নেওয়ায় সমস্যা তৈরি হয়েছে ঠিকই, তবে কেউ যদি দশগুণ ভাড়া নেয়, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” অন্যদিকে এক অটোচালকের দাবি, “একদিন হোটেলে থাকার খরচ অনেক বেশি। তার বদলে ১০০ টাকা নিয়ে যাত্রীকে বাড়ি পৌঁছে দিচ্ছি, এতে তাঁদেরই সুবিধা হচ্ছে।” তবে যাত্রীদের বক্তব্য, জরুরি পরিস্থিতির সুযোগ নিয়ে অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত বিকল্প পরিবহন ব্যবস্থা না হলে ভোটের দিনে সমস্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
নির্বাচনের প্রাক্কালে আসানসোল বাসস্ট্যান্ডে বাস সংকট, বাড়তি ভাড়ায় চাপে যাত্রীরা—লাভে টোটো-অটো চালকরা | Nirbhik Bangla | নির্ভীক বাংলা