Nirbhik Bangla
राजनीति

আসানসোলের হটন রোড মোড়ে যানজট সমস্যা নিয়ে জেলা কংগ্রেসের বিক্ষোভ

নির্ভীক বাংলা শ্যাম দাস আসানসোল: শহরের যানজট সমস্যা নিরসনের দাবিতে শুক্রবার হটন রোড মোড় সংলগ্ন জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাল জেলা কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা। Asansol-এর অন্যতম ব্...

Abdul Haque
Abdul Haque
12 जून 2026 को 07:36 pm बजे
WhatsApp
আসানসোলের হটন রোড মোড়ে যানজট সমস্যা নিয়ে জেলা কংগ্রেসের বিক্ষোভ
निर्भीक बंगाली श्याम दास आसनसोल : शहर में जाम की समस्या से निजात दिलाने की मांग को लेकर जिला कांग्रेस ने शुक्रवार को हटन रोड से सटी सड़क को जाम कर दिया.|निर्भीक बांग्ला फोटो
নির্ভীক বাংলা শ্যাম দাস আসানসোল: শহরের যানজট সমস্যা নিরসনের দাবিতে শুক্রবার হটন রোড মোড় সংলগ্ন জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাল জেলা কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা। Asansol-এর অন্যতম ব্যস্ত সংযোগস্থল হটন রোড মোড়ে এই কর্মসূচির জেরে সাময়িকভাবে তীব্র যানজটের সৃষ্টি হয়। জেলা কংগ্রেসের দাবি, দীর্ঘদিন ধরেই হটন রোড মোড় এলাকায় অসহনীয় যানজটের সমস্যা তৈরি হয়েছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য হয়েই তারা পথ অবরোধের ডাক দেন। কর্মীরা রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করেন এবং দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানান। অবরোধের জেরে জিটি রোডের দু’দিকেই যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা বাধে। প্রায় ৩০ মিনিট ধরে অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে কংগ্রেস নেতৃত্ব কর্মসূচি প্রত্যাহার করে নেন এবং স্বাভাবিক হয় যান চলাচল। বাইট: কংগ্রেসের রাজ্য নেতা প্রসঞ্জিত পুইতুন্ডি জানান, “হটন রোড মোড় এলাকায় প্রতিদিন ভয়াবহ যানজট তৈরি হচ্ছে। সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। প্রশাসন দ্রুত স্থায়ী ব্যবস্থা না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।”

फोटो गैलरी

1 तस्वीरें
Gallery image 1
Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
আসানসোলের হটন রোড মোড়ে যানজট সমস্যা নিয়ে জেলা কংগ্রেসের বিক্ষোভ | Nirbhik Bangla | নির্ভীক বাংলা