নির্ভীক বাংলা ,আসানসোল, বৃহস্পতিবার: পশ্চিম বর্ধমান জেলার আসানসোল-এর পোলো মাঠে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র জনসভাকে কেন্দ্র করে বিপুল জনসমাগম হয়। সভায় অংশ নিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ ভিড় জমান। সভা শেষের পরেই একাধিক চুরির অভিযোগ সামনে আসে। অভিযোগ, জনসভায় উপস্থিত প্রায় 450 জনের মোবাইল ফোন চুরি হয়ে যায়। পাশাপাশি বহু মানুষের মানিব্যাগ ও অন্যান্য মূল্যবান সামগ্রী খোয়া যাওয়ার ঘটনাও সামনে এসেছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিজেপি কর্মীরা হীরাপুর থানা-র সামনে বিক্ষোভ দেখান এবং থানাকে ঘেরাও করেন। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রীর জনসভায় যদি এই ধরনের নিরাপত্তাহীনতা দেখা যায়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়—তা নিয়ে বড় প্রশ্ন উঠছে। বিক্ষোভকারীদের দাবি, ইতিমধ্যে প্রায় ১০ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে দ্রুত চুরি যাওয়া মোবাইল ও অন্যান্য সামগ্রী উদ্ধার করার দাবি জানানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযোগগুলির সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।
राजनीति
আসানসোলে মোদির সভা ঘিরে চুরির অভিযোগ, হীরাপুর থানার সামনে বিজেপির বিক্ষোভ
নির্ভীক বাংলা ,আসানসোল, বৃহস্পতিবার: পশ্চিম বর্ধমান জেলার আসানসোল-এর পোলো মাঠে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র জনসভাকে কেন্দ্র করে বিপুল জনসমাগম হয়। সভায় অংশ নিতে জেলার বিভিন্ন ...

निडर बंगाली, आसनसोल, गुरुवार:
आज पश्चिम बंगाल जिले के आसनसोल के पोलो ग्राउंड में एक विशाल रैली आयोजित की गई, जिसके केंद्र में प्रधानमंत्री नरेंद्र मोदी थे।|निर्भीक बांग्ला फोटो
