Nirbhik Bangla
राजनीति

আসানসোল পুরনিগমে মুখ্যমন্ত্রীর ছবি বদল ঘিরে উত্তেজনা, বরো অফিসেও বিজেপির উদ্যোগ

নির্ভীক বাংলা,আসানসোল: তৃণমূল পরিচালিত আসানসোল পৌরনিগম-এর মেয়রের দপ্তরে মঙ্গলবার বিজেপি কর্মীদের প্রবেশকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বিজেপি কর্মীরা দপ্তরে থাকা প্রাক্তন ...

Abdul Haque
Abdul Haque
27 जुलाई 2026 को 03:36 pm बजे
WhatsApp
আসানসোল পুরনিগমে মুখ্যমন্ত্রীর ছবি বদল ঘিরে উত্তেজনা, বরো অফিসেও বিজেপির উদ্যোগ
बेखौफ बंगाली, आसनसोल : मंगलवार को उस समय तनाव हो गया जब भाजपा कार्यकर्ता तृणमूल संचालित आसनसोल नगर निगम के मेयर के कार्यालय में घुस गये. आरोप, पृ|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,আসানসোল: তৃণমূল পরিচালিত আসানসোল পৌরনিগম-এর মেয়রের দপ্তরে মঙ্গলবার বিজেপি কর্মীদের প্রবেশকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বিজেপি কর্মীরা দপ্তরে থাকা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর ছবি খুলে দেন। পরে সেখানে রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র ছবি লাগানো হয়। ঘটনাকে কেন্দ্র করে পুরনিগম চত্বরে উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল দক্ষিণ থানা-র পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অন্যদিকে, মঙ্গলবার বিকেলে কালিপাহাড়ির আসানসোল পৌরনিগমের ৬ নম্বর বরো অফিস-এ গিয়েও বিজেপি কর্মীরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি লাগানোর আবেদন জানান বলে জানা গিয়েছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
আসানসোল পুরনিগমে মুখ্যমন্ত্রীর ছবি বদল ঘিরে উত্তেজনা, বরো অফিসেও বিজেপির উদ্যোগ | Nirbhik Bangla | নির্ভীক বাংলা