Nirbhik Bangla
राष्ट्रीय

৮ বছর পর আসানসোলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সভার আগে বিজেপির সাংবাদিক বৈঠক

নির্ভীক বাংলা , আসানসোল:আগামী ৯ এপ্রিল আসানসোলের পোলো গ্রাউন্ডে ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi-র জনসভাকে সামনে রেখে সাংবাদিক বৈঠক করল বিজেপির আসানসোল শাখার নেতৃত্ব। এই সাংবাদিক...

Abdul Haque
Abdul Haque
10 जुलाई 2026 को 11:36 pm बजे
WhatsApp
৮ বছর পর আসানসোলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সভার আগে বিজেপির সাংবাদিক বৈঠক
निडर बंगाली, आसनसोल: 9 अप्रैल को आसनसोल पोलो ग्राउंड में भारतीय प्रधान मंत्री नरेंद्र मोदी की रैली से पहले भाजपा का आसनसोल विंग नेतृत्व।|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা , আসানসোল:আগামী ৯ এপ্রিল আসানসোলের পোলো গ্রাউন্ডে ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi-র জনসভাকে সামনে রেখে সাংবাদিক বৈঠক করল বিজেপির আসানসোল শাখার নেতৃত্ব। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কুলটির বিধায়ক ডাঃ অজয় পোদ্দার, আসানসোল দক্ষিণের বিধায়িকা Agnimitra Paul, আসানসোল উত্তর বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু ভট্টাচার্য, বারাবনি বিধানসভার প্রার্থী অরিজিৎ রায়, জামুড়িয়া বিধানসভার প্রার্থী ডাঃ বিজন মুখার্জি সহ রাণীগঞ্জের বিজেপি প্রার্থীরা। সাংবাদিক বৈঠকে অগ্নিমিত্র পাল জানান, ২০১৯ সালের পর দীর্ঘ সময় পেরিয়ে আবার আসানসোলে আসছেন প্রধানমন্ত্রী। তিনি আগামী দিনের একাধিক উন্নয়নমূলক প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারেন। তিনি আরও বলেন, দামোদর নদীর উপর একটি সেতু নির্মাণের দাবি বহুবার রাজ্যের মুখ্যমন্ত্রী Mamata Banerjee-র কাছে জানানো হলেও তাতে কোনও সাড়া মেলেনি। তাই বিজেপি ক্ষমতায় এলে এই সেতু নির্মাণের কাজ হাতে নেবে এবং সেই বিষয়ে প্রধানমন্ত্রী নিজেই ঘোষণা করতে পারেন বলে আশা প্রকাশ করেন তিনি। সব মিলিয়ে, প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে আসানসোলের রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
৮ বছর পর আসানসোলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সভার আগে বিজেপির সাংবাদিক বৈঠক | Nirbhik Bangla | নির্ভীক বাংলা