Nirbhik Bangla
राजनीति

আসানসোল পৌরনিগমের পিএফ দুর্নীতি নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জীর

নির্ভীক বাংলা,আসানসোল: শুক্রবার সকালে প্রভিডেন্ট ফান্ড (পিএফ) বকেয়া আদায়ের দাবিতে আসানসোল পৌরনিগমের সাফাই কর্মীরা বিক্ষোভে সামিল হন। সেই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই দুপুরে সাংবাদিক...

Abdul Haque
Abdul Haque
29 मई 2026 को 09:36 pm बजे
WhatsApp
আসানসোল পৌরনিগমের পিএফ দুর্নীতি নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জীর
निडर बंगाली, आसनसोल: आसनसोल नगर निगम के सफाई कर्मचारियों ने भविष्य निधि (पीएफ) की वसूली की मांग को लेकर शुक्रवार सुबह प्रदर्शन किया।|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,আসানসোল: শুক্রবার সকালে প্রভিডেন্ট ফান্ড (পিএফ) বকেয়া আদায়ের দাবিতে আসানসোল পৌরনিগমের সাফাই কর্মীরা বিক্ষোভে সামিল হন। সেই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই দুপুরে সাংবাদিক সম্মেলন করে আসানসোল পৌরনিগমের বিরুদ্ধে তীব্র দুর্নীতির অভিযোগ করেন বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জী। সাংবাদিক বৈঠকে কৃষ্ণেন্দু মুখার্জী দাবি করেন, আসানসোল পৌরনিগমের একাধিক দপ্তরে চরম দুর্নীতি চলছে। তিনি বলেন, সাফাই কর্মীদের পিএফের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে সেই টাকা তাঁদের হাতে তুলে দেওয়া হয়নি। শুধুমাত্র সাফাই কর্মীরাই নন, পৌরনিগমের বিভিন্ন দপ্তরের বহু কর্মচারীর পিএফের টাকাও দীর্ঘদিন ধরে বকেয়া রয়েছে বলে অভিযোগ করেন তিনি। কৃষ্ণেন্দু মুখার্জীর আরও দাবি, কর্মচারীদের প্রাপ্য পিএফের টাকা বিভিন্ন নেতা ও আধিকারিকদের পকেটে ঢুকছে। পাশাপাশি পৌরনিগমের একাধিক দপ্তরে পাহাড়প্রমাণ দুর্নীতি চলছে বলেও অভিযোগ তোলেন তিনি। বিজেপি নেতা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে আসানসোল পৌরনিগমের সমস্ত দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যদিও এই অভিযোগ প্রসঙ্গে আসানসোল পৌরনিগম বা শাসক দলের তরফে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
আসানসোল পৌরনিগমের পিএফ দুর্নীতি নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জীর | Nirbhik Bangla | নির্ভীক বাংলা