Nirbhik Bangla
राष्ट्रीय

আসানসোলে হুঙ্কার মমতার: “বিজেপিকে উৎখাত করে তবেই দিল্লিতে যাবো”

নির্ভীক বাংলা,আসানসোল, ১২ এপ্রিল: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আসানসোলে জোরদার প্রচারে নামলেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। রবিবার দুপুরে আসানসোলের কল্যাণপুর হাউজিং সংলগ্ন ...

Abdul Haque
Abdul Haque
14 जुलाई 2026 को 03:36 pm बजे
WhatsApp
আসানসোলে হুঙ্কার মমতার: “বিজেপিকে উৎখাত করে তবেই দিল্লিতে যাবো”
निर्विक बंगाली, आसनसोल, 12 अप्रैल: मुख्यमंत्री ममता बंद्योपा धावई आसन ने आगामी विधानसभा चुनाव से पहले जोर-शोर से प्रचार शुरू कर दिया है।|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,আসানসোল, ১২ এপ্রিল: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আসানসোলে জোরদার প্রচারে নামলেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। রবিবার দুপুরে আসানসোলের কল্যাণপুর হাউজিং সংলগ্ন ওয়েবেল আইটি পার্কের বিপরীতে এডিডিএ গ্রাউন্ডে আয়োজিত জনসভায় আসানসোল উত্তর ও দক্ষিণ বিধানসভার তৃণমূল প্রার্থীদের সমর্থনে ভাষণ দেন তিনি। সভায় উপস্থিত ছিলেন আসানসোল উত্তর কেন্দ্রের প্রার্থী মলয় ঘটক এবং দক্ষিণ কেন্দ্রের প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছিলেন পাণ্ডবেশ্বরের নরেন্দ্রনাথ চক্রবর্তী, জামুড়িয়ার হরেরাম সিং, কুলটির অভিজিৎ ঘটক সহ জেলা নেতৃত্ব। তীব্র গরম উপেক্ষা করেও সভায় জনসমাগম ছিল চোখে পড়ার মতো। ভোটার তালিকা ও এনআরসি ইস্যুতে আক্রমণ ভাষণে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ভোটার তালিকা থেকে পরিকল্পিতভাবে নাম বাদ দেওয়া হচ্ছে। তাঁর দাবি, ইতিমধ্যে লক্ষ লক্ষ নাম যুক্ত করা হলেও আরও বহু নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। তিনি স্পষ্টভাবে জানান, বাংলায় কোনোভাবেই এনআরসি চালু হতে দেওয়া হবে না এবং এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। কেন্দ্রের বিরুদ্ধে তীব্র সমালোচনা প্রধানমন্ত্রী Narendra Modi ও বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তিনি বলেন, ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হলেও সেগুলির বাস্তবায়ন হয়নি। কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি ও শিল্পক্ষেত্রের অবনতির প্রসঙ্গ তুলে কেন্দ্রকে কাঠগড়ায় তোলেন তিনি। পাশাপাশি কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার ও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগও করেন। উন্নয়ন ও শিল্প প্রসঙ্গে প্রতিশ্রুতি আসানসোল-রানীগঞ্জ শিল্পাঞ্চলের উন্নয়নে একাধিক পরিকল্পনার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই অঞ্চলকে ইন্ডাস্ট্রিয়াল হাব হিসেবে গড়ে তোলা হবে এবং নতুন শিল্প স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। ধসপ্রবণ এলাকার মানুষের পুনর্বাসন ও আর্থিক সহায়তার কথাও উল্লেখ করেন তিনি। সামাজিক প্রকল্প ও বার্তা রাজ্যের বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি। ভাষণের শেষে ভোটারদের সতর্ক করে তিনি বলেন, ব্যক্তিগত তথ্য কাউকে না দেওয়ার জন্য। একইসঙ্গে তিনি দাবি করেন, গণতান্ত্রিকভাবেই রাজনৈতিক পরিবর্তন আসবে এবং বাংলার মানুষ নিজেদের অধিকার রক্ষা করবে। সবশেষে “মা, মাটি, মানুষ”-এর আদর্শে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां