Nirbhik Bangla
राज्य

আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৮। এখনও নিখোঁজ অন্ততঃ ৩০,

নির্ভীক বাংলা: গুদামটি একটি নামী মোমো কোম্পানির। গুদাম ভর্তি ছিল নরম পানীয় এবং শুকনো খাবারের প্যাকেটে। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাত ৩টে নাগাদ আগুন লাগে সেখানে। তার পর ঘণ্টার পর ...

Abdul Haque
Abdul Haque
25 मई 2026 को 07:36 pm बजे
WhatsApp
আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৮। এখনও নিখোঁজ অন্ততঃ ৩০,
निडर बंगाली: गुडामुटी एक नामी मुहोमु कंपनी है। शीतल पेय और सूखे भोजन के पैकेट में गोंद भरा हुआ था। स्थानीय सूत्रों के अनुसार रविवार दोपहर तीन बजे|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা:

গুদামটি একটি নামী মোমো কোম্পানির। গুদাম ভর্তি ছিল নরম পানীয় এবং শুকনো খাবারের প্যাকেটে। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাত ৩টে নাগাদ আগুন লাগে সেখানে। তার পর ঘণ্টার পর ঘণ্টা আগুনের সঙ্গে লড়াই করতে হয়েছে দমকলবাহিনী এবং পুলিশকে।প্রায় ১৯ ঘণ্টা কেটে গিয়েছে। এখনও ধিকিধিকি করে জ্বলছে পূর্ব কলকাতার আনন্দপুরের নাজিরাবাদের বিশাল দু’টি গুদাম। বাতাসে পোড়া গন্ধ। কান পাতলে স্বজন হারানোর আর্তনাদ। সোমবার রাত ৯টা নাগাদ সাতটি দগ্ধ দেহাংশ মেলার খবর মিলেছে সেখান থেকে। আগে উদ্ধার হয়েছে পুড়ে কঙ্কালসার হয়ে যাওয়া তিনটি দেহ। হতাহতের সংখ্যা ঠিক কত, এখনও পরিষ্কার নয়। পুলিশ সূত্রে খবর, অগ্নিকাণ্ডের পর এখনও পর্যন্ত ২০টি পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয়েছে থানায়। চলছে রাজনৈতিক চাপানউতরও।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৮। এখনও নিখোঁজ অন্ততঃ ৩০, | Nirbhik Bangla | নির্ভীক বাংলা