Nirbhik Bangla
राज्य

বাঁকুড়ার আদিবাসী এলাকায় পুনর্ব্যবহারযোগ্য পোশাক বিতরণ মানবতা ও আলোর দিশার যৌথ উদ্যোগে উপকৃত প্রায় ৩০০ জন

** *বাইজিদ মন্ডল:-* শীতের মরশুমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে দক্ষিণ ২৪ পরগনা ভিত্তিক সমাজকল্যাণমূলক সংস্থা মানবতা ও আলোর দিশা ওয়েলফেয়ার অর্গানাইজেশন-এর যৌথ উদ্যোগে এক মানবিক কর্মস...

Abdul Haque
Abdul Haque
18 मई 2026 को 09:36 am बजे
WhatsApp
বাঁকুড়ার আদিবাসী এলাকায় পুনর্ব্যবহারযোগ্য পোশাক বিতরণ মানবতা ও আলোর দিশার যৌথ উদ্যোগে উপকৃত প্রায় ৩০০ জন
** *बैजिद मंडल:-* दक्षिण 24 परगना स्थित सामाजिक कल्याण संगठन ह्यूमैनिटी एंड लाइट दिशा वेलफेयर या।|निर्भीक बांग्ला फोटो

**

*বাইজিদ মন্ডল:-* শীতের মরশুমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে দক্ষিণ ২৪ পরগনা ভিত্তিক সমাজকল্যাণমূলক সংস্থা মানবতা ও আলোর দিশা ওয়েলফেয়ার অর্গানাইজেশন-এর যৌথ উদ্যোগে এক মানবিক কর্মসূচি গ্রহণ করা হয়। গত ১৩ জানুয়ারি, মঙ্গলবার, বাঁকুড়া জেলার আদিবাসী অধ্যুষিত এলাকায় আয়োজন করা হয় পুনর্ব্যবহারযোগ্য পোশাক বিতরণ কর্মসূচি,যা ‘বিনামূল্যে পোশাক বাজার’ রূপে সম্পন্ন হয়। এই কর্মসূচিটি মূলত পুনর্ব্যবহারযোগ্য ও ব্যবহারযোগ্য পোশাক সংগ্রহ ও বিতরণের উদ্যোগ। মানবতা সংস্থার পক্ষ থেকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বাড়ি বাড়ি ঘুরে পোশাক সংগ্রহ করে তা বাঁকুড়া জেলার আদিবাসী এলাকায় পাঠানো হয়। এই সংগ্রহ অভিযানে রাজারহাট পূর্তিস্টার আবাসন থেকে পাপিয়া পাল-এর উদ্যোগে উল্লেখযোগ্য পরিমাণ পোশাক সংগ্রহ করা সম্ভব হয়, যা এই কর্মসূচিকে সফল করতে বিশেষভাবে সহায়তা করে। বাঁকুড়া জেলার তালডাংরা থানা ও তালডাংরা ব্লকের অন্তর্গত তালতলা গ্রাম, জেনুয়া যাযাবর বস্তি এবং ফকিরডাঙ্গা আদিবাসী অধ্যুষিত এলাকা,এই তিনটি স্থানে এদিন পোশাক বিতরণ করা হয়। সমগ্র কর্মসূচির পূর্ণ দায়িত্বে ছিলেন আলোর দিশা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি তাপস কুমার দে। মোট ৫ বস্তা পুনর্ব্যবহারযোগ্য পোশাক বিতরণ করা হয়, যার ফলে প্রায় ৩০০-র বেশি মানুষ শীতের প্রয়োজনীয় পোশাক পান। মানবতা সংস্থার সাধারণ সম্পাদক জুলফিকার আলি পিয়াদা জানান, এই বিনামূল্যে পোশাক বাজারে মানুষের চাহিদা এতটাই বেশি ছিল যে শেষ পর্যন্ত আমরা সকলকে পোশাক দিতে পারিনি। তবে এই উদ্যোগের মাধ্যমে বহু অসহায় মানুষ উপকৃত হয়েছেন। আগামী দিনে আদিবাসী ও প্রত্যন্ত এলাকার আরও বেশি মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস থাকবে।” সংগঠকদের মতে, পুনর্ব্যবহারযোগ্য পোশাক সংগ্রহ ও বিতরণের মাধ্যমে একদিকে যেমন অসহায় মানুষের শীতের কষ্ট লাঘব করা যায়, তেমনই পরিবেশবান্ধব ভাবনাকেও উৎসাহ দেওয়া সম্ভব হয়। মানবিক এই উদ্যোগে খুশি স্থানীয় আদিবাসী ও যাযাবর পরিবারগুলিও।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
বাঁকুড়ার আদিবাসী এলাকায় পুনর্ব্যবহারযোগ্য পোশাক বিতরণ মানবতা ও আলোর দিশার যৌথ উদ্যোগে উপকৃত প্রায় ৩০০ জন | Nirbhik Bangla | নির্ভীক বাংলা