নির্ভীক বাংলা: মন্তেশ্বর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাংলার মনীষীদের অপমানের প্রতিবাদে এবং ‘S.I.R’-এর নামে সাধারণ নাগরিকের ভোটাধিকার খর্ব ও বাংলায় অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মন্তেশ্বর বাসস্ট্যান্ড সংলগ্ন মাছের বাজারে আয়োজিত এই সভায় নেতৃত্ব দেন মন্তেশ্বরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী Siddiqullah Chowdhury। সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, স্বাধীনতার ৭৯ বছর পর মন্তেশ্বর বিধানসভা থেকে প্রথমবারের মতো একজন কেবিনেট মন্ত্রী প্রার্থী হয়েছেন। তিনি দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা দেন— “মানুষকে মর্যাদা দিতে শিখুন। চোখ রাঙিয়ে ভোট হয় না, ভালোবাসা দিয়ে ভোট করতে হয়। ভোট হবে নিরপেক্ষ, ভোট হবে মানুষের ভালোবাসায়।” এই বক্তব্যের মাধ্যমে তিনি কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। এছাড়াও ২০২৬ সালের বিধানসভা নির্বাচন প্রসঙ্গে প্রকাশ্য মঞ্চে তিনি জানান, টিকিট নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী Mamata Banerjee-র সঙ্গে এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee-র সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। তিনি দাবি করেন, “মন্তেশ্বর হাতের তালুর মধ্যে রয়েছে। সঠিক সময়ে দলই ঘোষণা করবে মন্তেশ্বর কেন্দ্রে প্রার্থী কে।”
राज्य
All India Trinamool Congress-এর প্রতিবাদ সভা মন্তেশ্বরে
নির্ভীক বাংলা: মন্তেশ্বর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাংলার মনীষীদের অপমানের প্রতিবাদে এবং ‘S.I.R’-এর নামে সাধারণ নাগরিকের ভোটাধিকার খর্ব ও বাংলায় অরাজকতা সৃষ্টির অপচেষ্টা...

निडर बंगाली:
'एस.आई.आर.' के नाम पर बंगाल के मनीषियों और आम नागरिक के मताधिकार का अपमान करने की तृणमूल कांग्रेस की पहल के खिलाफ मोंटेश्वर विधानसभा में विरोध प्रदर्शन|निर्भीक बांग्ला फोटो
