Nirbhik Bangla
जीवन शैली

আনাড়া ইয়ার্ডে ট্রেন দুর্ঘটনা মোকাবিলায় মক ড্রিল

পুরুলিয়া: একটির উপর আর একটি যাত্রীবাহী কামরা উঠে রয়েছে। চারদিকে ভিড়, তৎপর রেল আধিকারিক, কর্মী, রেল পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। হঠাৎ দেখলে মনে হবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে...

Abdul Haque
Abdul Haque
22 जून 2026 को 11:36 am बजे
WhatsApp
আনাড়া ইয়ার্ডে ট্রেন দুর্ঘটনা মোকাবিলায় মক ড্রিল
पुरुलिया: एक अन्य यात्री केबिन एक से ऊपर उठता है। चारों ओर भीड़, रेलवे अधिकारी, कर्मचारी, रेलवे पुलिस और आपदा प्रतिक्रिया बल। अचानक आपका एम|निर्भीक बांग्ला फोटो

পুরুলিয়া: একটির উপর আর একটি যাত্রীবাহী কামরা উঠে রয়েছে। চারদিকে ভিড়, তৎপর রেল আধিকারিক, কর্মী, রেল পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। হঠাৎ দেখলে মনে হবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। তবে বাস্তবে এটি ছিল দুর্ঘটনা মোকাবিলার প্রস্তুতি যাচাইয়ের জন্য আয়োজিত একটি মক ড্রিল। বৃহস্পতিবার South Eastern Railway-এর Adra division উদ্যোগে Anara Yard-এ অনুষ্ঠিত হয় বার্ষিক ট্রেন দুর্ঘটনা মক ড্রিল। এই মহড়ায় দুর্ঘটনার পরিস্থিতি হুবহু তুলে ধরা হয়। কামরা লাইনচ্যুত হওয়া, যাত্রী উদ্ধারের তৎপরতা, আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা, আগুন নেভানো এবং লাইন পুনরুদ্ধারের মতো বিভিন্ন দিক বাস্তবসম্মতভাবে অনুশীলন করা হয়। উপস্থিত ছিলেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। রেল পুলিশ, কর্মী এবং রেল বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে উদ্ধারকাজের মহড়া চালান। পুরো কর্মসূচি ঘিরে ব্যাপক উন্মাদনা ও উৎসাহ লক্ষ্য করা যায়। রেল সূত্রে জানা গিয়েছে, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নিতে এই ধরনের মক ড্রিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
আনাড়া ইয়ার্ডে ট্রেন দুর্ঘটনা মোকাবিলায় মক ড্রিল | Nirbhik Bangla | নির্ভীক বাংলা