Nirbhik Bangla
जीवन शैली

ডুবুর্ডিহি চেকপোস্টে পথ দুর্ঘটনায় মৃত্যু কুলটি ট্রাফিক গার্ডের সিভিক ভলান্টিয়ারের

নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল : পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমান্তের কুলটি থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের ডুবুর্ডিহি চেকপোস্টে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল কুলটি ট্রাফিক গ...

Abdul Haque
Abdul Haque
27 जुलाई 2026 को 01:36 am बजे
WhatsApp
ডুবুর্ডিহি চেকপোস্টে পথ দুর্ঘটনায় মৃত্যু কুলটি ট্রাফিক গার্ডের সিভিক ভলান্টিয়ারের
निर्भीक बांग्ला, श्याम दास, आसनसोल: पश्चिम बंगाल-झारखंड सीमा पर कुल्टी थाना अंतर्गत राष्ट्रीय राजमार्ग संख्या 19 पर दुबुरडीही चेकपोस्ट पर चौंकाने वाली घटना।|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল : পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমান্তের কুলটি থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের ডুবুর্ডিহি চেকপোস্টে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল কুলটি ট্রাফিক গার্ডের সিভিক ভলান্টিয়ার রমেন সাহা (৪০)-র। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ডুবুর্ডিহি চেকপোস্টে ট্রাফিক সিগন্যালের দায়িত্ব পালন করছিলেন রমেন সাহা। সেই সময় ঝাড়খণ্ডের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে ঘটনাস্থলেই রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। ঘটনার পর সেখানে উপস্থিত পুলিশ ও সিভিক কর্মীরা গুরুতর আহত অবস্থায় রমেন সাহাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি শুরু করেছে। স্থানীয়দের দাবি, রমেন সাহা অত্যন্ত ভদ্র ও কর্তব্যনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তাঁর অকাল মৃত্যুর ঘটনায় সহকর্মী ও এলাকাবাসীদের মধ্যে শোকের পরিবেশ তৈরি হয়েছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
ডুবুর্ডিহি চেকপোস্টে পথ দুর্ঘটনায় মৃত্যু কুলটি ট্রাফিক গার্ডের সিভিক ভলান্টিয়ারের | Nirbhik Bangla | নির্ভীক বাংলা