Nirbhik Bangla
जीवन शैली

রানীগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, টুরিস্ট বাসে ট্রাকের ধাক্কা — আহত অন্তত ১৬

নির্ভীক বাংলা,রানীগঞ্জ | 🛣️ ১৯ নম্বর জাতীয় সড়ক পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকের রানীগঞ্জ স্কয়ার এলাকায় গভীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হলেন অন্তত ১৬ জন যাত্রী।...

Abdul Haque
Abdul Haque
22 जुलाई 2026 को 07:36 pm बजे
WhatsApp
রানীগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, টুরিস্ট বাসে ট্রাকের ধাক্কা — আহত অন্তত ১৬
निडर बंगाली, रानीगंजना 🛣️ राष्ट्रीय राजमार्ग क्रमांक 19 पश्चिम बैंडमैन के रानीगंज के मंगलपुर शिल्पा तालुके के रानीगंज स्क्वायर इलाके में देर रात एक|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,রানীগঞ্জ | 🛣️ ১৯ নম্বর জাতীয় সড়ক পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকের রানীগঞ্জ স্কয়ার এলাকায় গভীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হলেন অন্তত ১৬ জন যাত্রী। জানা গিয়েছে, ঝাড়খণ্ডের মালডা গামা বাজার এলাকা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়া একটি টুরিস্ট কোচ বাসকে পেছন দিক থেকে একটি ১৪ চাকার ট্রাক সজোরে ধাক্কা মারে। ঘটনায় বাসের মধ্যে থাকা একাধিক যাত্রী গুরুতরভাবে আহত হন। ঘটনার খবর পেয়ে রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ, ইনচার্জ নাজিমুল হুদার নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি আসানসোল জেলা হাসপাতাল-এ পাঠানো হয়। মোট তিনটি অ্যাম্বুলেন্সে করে প্রাথমিকভাবে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের চোট গুরুতর হলেও এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর নেই। অন্যদিকে, বাসের বাকি যাত্রীদের কলকাতার উদ্দেশ্যে পাঠাতে বিকল্প বাসের ব্যবস্থা করে পুলিশ প্রশাসন। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় বাসের চালক অন্য একটি বাসচালকের সঙ্গে কথা বলছিলেন। সেই সময় পেছন থেকে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা মারে বলেই এই দুর্ঘটনা ঘটে। রাত প্রায় সাড়ে বারোটার সময় ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দ্রুত উদ্ধার ও পরিষেবা নিশ্চিত করে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
রানীগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, টুরিস্ট বাসে ট্রাকের ধাক্কা — আহত অন্তত ১৬ | Nirbhik Bangla | নির্ভীক বাংলা