নির্ভীক বাংলা শ্যাম দাস,জামুরিয়া: আজ বিকেল সাড়ে ৩টা নাগাদ জাতীয় সড়ক ১৯-এর জামুরিয়া ও সাতগ্রাম ৮ নম্বর গেট সংলগ্ন এলাকায় একটি বড় সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্গাপুরগামী একটি এক্সপ্রেস বাস হঠাৎ রাস্তায় উঠে আসা একটি গরুকে বাঁচাতে গিয়ে যাত্রী নামিয়ে দেওয়া একটি মিনি বাসের সঙ্গে সজোরে সংঘর্ষে লিপ্ত হয়। এই দুর্ঘটনায় অন্তত ৪০ জন যাত্রী আহত হন। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতাল ও জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েকজন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়দের দাবি, দুর্ঘটনার সময় দুইটি বাসেই যাত্রীদের ভিড় ছিল, যার ফলে হতাহতের সংখ্যা বেড়েছে। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
जीवन शैली
জাতীয় সড়ক ১৯-এ ভয়াবহ দুর্ঘটনা, আহত প্রায় 20
নির্ভীক বাংলা শ্যাম দাস,জামুরিয়া: আজ বিকেল সাড়ে ৩টা নাগাদ জাতীয় সড়ক ১৯-এর জামুরিয়া ও সাতগ্রাম ৮ নম্বর গেট সংলগ্ন এলাকায় একটি বড় সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্গাপুরগামী একটি এক্সপ্র...

निर्भीक बंगाली श्याम दास, जम्मू: राष्ट्रीय राजमार्ग 19-जमुरिया और सतग्राम के गेट 8 से सटे क्षेत्र में आज दोपहर 3:30 बजे एक बड़ा सड़क जाम हो गया।|निर्भीक बांग्ला फोटो
