Nirbhik Bangla
राज्य

দক্ষিণ দিনাজপুরে বেহাল রাস্তার জেরে পথ দুর্ঘটনা, ক্ষুব্ধ জনগণের পথ অবরোধ

নির্ভীক বাংলা,দক্ষিণ দিনাজপুর: বেহাল রাস্তার কারণে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের ঠেঙ্গাপাড়া এলাকায়। শুক্রবার বেলা প্রায় ১১টা ন...

Abdul Haque
Abdul Haque
29 मई 2026 को 09:36 am बजे
WhatsApp
দক্ষিণ দিনাজপুরে বেহাল রাস্তার জেরে পথ দুর্ঘটনা, ক্ষুব্ধ জনগণের পথ অবরোধ
निर्भीक बंगाली, दक्षिण दिनाजपुर: सड़क की खराब हालत के कारण दक्षिण दिनाजपुर जिले के गंगारामपुर ब्लॉक के घेंगापारा इलाके में सड़क दुर्घटना हुई.|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,দক্ষিণ দিনাজপুর: বেহাল রাস্তার কারণে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের ঠেঙ্গাপাড়া এলাকায়। শুক্রবার বেলা প্রায় ১১টা নাগাদ ক্ষুব্ধ এলাকাবাসী ঠেঙ্গাপাড়া এলাকায় পথ অবরোধে সামিল হন। জানা গেছে, বৃহস্পতিবার ঠেঙ্গাপাড়া থেকে বিসরাইল যাওয়ার প্রায় সাত কিলোমিটার দীর্ঘ রাস্তার একটি অংশে পথ দুর্ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরেই রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে বলে অভিযোগ। সেই বেহাল রাস্তার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে দাবি স্থানীয়দের। ঘটনার প্রতিবাদে শুক্রবার এলাকাবাসী রাস্তা অবরোধ করলে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেস এবং প্রশাসনের উদাসীনতার কারণেই রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি। তার ফলেই বারবার দুর্ঘটনা ঘটছে এবং শেষ পর্যন্ত জনগণকে রাস্তায় নামতে বাধ্য হতে হয়েছে। এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, “আমরা জানতে পেরেছি বেহাল রাস্তার কারণেই গতকাল দুর্ঘটনা ঘটেছে। তৃণমূল ও প্রশাসনের উদাসীনতার ফলেই এই রাস্তার সংস্কার হয়নি। এই রাজ্যে প্রতিবাদ না করলে কোনো কাজই হয় না।” অন্যদিকে, তৃণমূল কংগ্রেস বিজেপির অভিযোগ খারিজ করেছে। স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি মৃণাল সরকার বলেন, “ঠেঙ্গাপাড়া থেকে বিসরাইল পর্যন্ত রাস্তাটি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতাভুক্ত। কেন্দ্র সরকার দীর্ঘদিন ধরে এই প্রকল্পের টাকা রাজ্যকে না দেওয়ার কারণেই রাস্তাটি সংস্কার করা সম্ভব হচ্ছে না। এলাকায় একটি ছোট কালভার্ট রয়েছে, সেটির সংস্কারের জন্য জেলা পরিষদকে জানানো হয়েছে। আশা করি দ্রুত কাজ শুরু হবে।” তিনি আরও বলেন, “বর্তমানে রাজ্য সরকারের পক্ষ থেকে পথশ্রী প্রকল্প-সহ জেলা পরিষদের অধীনে বিভিন্ন রাস্তায় কাজ চলছে। শুধুমাত্র প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার টাকা আটকে থাকার কারণেই এই রাস্তার কাজ থমকে রয়েছে। বিজেপি যদি সত্যিই সমাধান চায়, তবে তাদের সাংসদের মাধ্যমে কেন্দ্র সরকারকে বিষয়টি জানানো উচিত।” ঘটনাকে ঘিরে এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
দক্ষিণ দিনাজপুরে বেহাল রাস্তার জেরে পথ দুর্ঘটনা, ক্ষুব্ধ জনগণের পথ অবরোধ | Nirbhik Bangla | নির্ভীক বাংলা