Nirbhik Bangla
राज्य

জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত ১, ক্ষতিপূরণের দাবিতে অবরোধ

নির্ভীক বাংলা,আসানসোল: আসানসোলের উত্তর থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। দুর্ঘটনাটি ঘটে শীতলা মোড় এলাকায়, রাস্তা পারাপার করার সময় একটি অজ...

Abdul Haque
Abdul Haque
29 मई 2026 को 03:36 am बजे
WhatsApp
জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত ১, ক্ষতিপূরণের দাবিতে অবরোধ
निडर बंगाली, आसनसोल: आसनसोल नॉर्थ थाना अंतर्गत राष्ट्रीय राजमार्ग 19 पर सड़क दुर्घटना में एक व्यक्ति की मौत हो गयी. शीतला मोड़ इलाके में हादसा|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,আসানসোল: আসানসোলের উত্তর থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। দুর্ঘটনাটি ঘটে শীতলা মোড় এলাকায়, রাস্তা পারাপার করার সময় একটি অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানা গেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় গ্রামবাসীরা। মৃত ব্যক্তির পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। এর ফলে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত ১, ক্ষতিপূরণের দাবিতে অবরোধ | Nirbhik Bangla | নির্ভীক বাংলা