Nirbhik Bangla
राज्य

নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে পড়লো বিশাল মাল বোঝাই ট্রাক

:- কৌশিক মুখার্জি নির্ভীক বাংলা সালানপুর:- রবিবার সকাল বেলা একটি বাড়ির দেওয়াল ভেঙে ঢুকে পড়ল ট্রাক।সালানপুর থানার কল্যা পঞ্চায়েতের চয়নপুর গ্রামের কাছে এই ঘটনায় ব্যাপক চাঞ্চ...

Abdul Haque
Abdul Haque
7 मई 2026 को 07:36 pm बजे
WhatsApp
নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে পড়লো বিশাল মাল বোঝাই ট্রাক
:- अंग्रेजी शब्दकोश रविवार की सुबह एक ट्रक एक घर की दीवार तोड़कर अंदर घुस गया। घटना सालानपुर थाना क्षेत्र के कलया पंचायत के चयनपुर की है|निर्भीक बांग्ला फोटो

:-

কৌশিক মুখার্জি নির্ভীক বাংলা সালানপুর:-

রবিবার সকাল বেলা একটি বাড়ির দেওয়াল ভেঙে ঢুকে পড়ল ট্রাক।সালানপুর থানার কল্যা পঞ্চায়েতের চয়নপুর গ্রামের কাছে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাড়িটির ব্যাপক ক্ষতি হলেও ,কেউ হতাহত হয়নি বলে খবর।ট্রাকের চালককে আটক করেছে গ্রামবাসীরা।তবে ক্ষতি পূরনের দাবীতে কিছুক্ষণ পথ অবরোধ করে গ্রামবাসীরা ।পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে ট্রাক ড্রাইভারকে আটক করে ও রাস্তা অবরোধ সরিয়ে ফেলে।কল্যা পঞ্চায়েত প্রধান শ্রীকান্ত পাতর জানান প্রতিদিনের মতই তারা বসে ছিলেন কিন্তু হঠাৎ রবিবার সকাল দশটার সময় একটি বিকট শব্দে ছুটে আসেন এলাকার বাসিন্দারা।দেখতে পান,গোরান্ডি থেকে রূপনারায়ণপুরের দিকে আসছিল ঠিক সেই সময়ই চয়নপুর গ্রামের মাথায় দয়াময় মন্ডল নামের এক ব্যক্তির বাড়িতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির দেওয়াল ভেদ করে ঢুকে পড়ে।সজোরে প্রবল আঘাতে বাড়ির দেওয়াল ভেঙে পড়ে । ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।বাড়ির মালিক দয়াময় মন্ডল জানান বাড়ির ওই অংশে দোকান ছিলো। তার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সেইসব ক্ষতিপূরণ তার চাই। তবে ট্রাকের মালিকের সঙ্গে কোন যোগাযোগ করা যায়নি।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে পড়লো বিশাল মাল বোঝাই ট্রাক | Nirbhik Bangla | নির্ভীক বাংলা