Nirbhik Bangla
राज्य

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে যাত্রিবাহী বাস, সাতসকালে রাজ্য সড়কে দুর্ঘটনায় চাঞ্চল্য হলদিয়ায়

*নির্ভীক বাংলা* সাতসকালে বড় দুর্ঘটনা হলদিয়ায়। নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গিয়ে পড়ল একটি যাত্রিবাহী বেসরকারি বাস। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে হলদিয়া মেচেদা রাজ্য সড়কে। জানা গিয়েছে, দ...

Abdul Haque
Abdul Haque
24 मई 2026 को 07:36 am बजे
WhatsApp
নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে যাত্রিবাহী বাস, সাতসকালে রাজ্য সড়কে দুর্ঘটনায় চাঞ্চল্য হলদিয়ায়
*स्वतंत्र बंगाल* हल्दिया में बड़ा हादसा. एक निजी यात्री बस अनियंत्रित होकर नयनजुली की ओर चली गयी. घटना रविवार सुबह की है|निर्भीक बांग्ला फोटो

*নির্ভীক বাংলা*

সাতসকালে বড় দুর্ঘটনা হলদিয়ায়। নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গিয়ে পড়ল একটি যাত্রিবাহী বেসরকারি বাস। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে হলদিয়া মেচেদা রাজ্য সড়কে। জানা গিয়েছে, দুর্ঘটনার সময়ে বাসে মোট ৪০ জন যাত্রী ছিলেন। যদিও, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।স্থানীয় সূত্রে খবর, রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ বাসটি ৪০ জন যাত্রীকে নিয়ে হলদিয়া মেচেদা রাজ্য সড়ক ধরে হলদিয়ার দিকে যাচ্ছিল। সেই সময়ে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি নয়ানজুলিতে গিয়ে পড়ে। দুর্ঘটনার অভিঘাতে উল্টে যায় বাসটি। যদিও গতিবেগ কম থাকায় বাসের মধ্যে থাকা যাত্রীরা কেউই খুব বেশি আহত হননি। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় সুতাহাটা থানার পুলিশ। স্থানীয়দের সাহায্যে দ্রুত বাসের মধ্যে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে পুলিশ। পাশাপাশি, বাসটিকেও উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটির গতিবেগ কম থাকায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। এই ঘটনায় কেউ গুরুতর আহত হননি। দুর্ঘটনার জেরে রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। তবে, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে যাত্রিবাহী বাস, সাতসকালে রাজ্য সড়কে দুর্ঘটনায় চাঞ্চল্য হলদিয়ায় | Nirbhik Bangla | নির্ভীক বাংলা