Nirbhik Bangla
राज्य

বেলদাতে সিমেন্টবোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল মহিলার

শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়ির কাশমুলিতে। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে কাশমুলি এলাকায় রাজ্য সড়ক পার...

Abdul Haque
Abdul Haque
7 मई 2026 को 07:36 am बजे
WhatsApp
বেলদাতে সিমেন্টবোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল মহিলার
शांतनु पान, पश्चिम मेदिनीपुर:- घटना गुरुवार को पश्चिम मेदिनीपुर के बेल्दा थाने की है. सूत्रों के मुताबिक राज गुरुवार सुबह काशमुली इलाके में थे|निर्भीक बांग्ला फोटो

শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়ির কাশমুলিতে। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে কাশমুলি এলাকায় রাজ্য সড়ক পারাপার করছিল এক মহিলা ঠিক সেই সময় বেলদার দিক থেকে এগরা একটি সিমেন্ট বোঝাই লরি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই মহিলাকে সজোরে ধাক্কা মারে এবং লরির চাকার তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। মৃত মহিলার নাম বুলু রানী পয়ড়্যা বয়স ৬০ বছর।

ঘটনার পরে এলাকাবাসীরা উত্তেজিত হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জোড়াগেড়িয়া ফাঁড়ির পুলিশ বাহিনী।

এলাকাবাসীদের বুঝিয়ে শান্ত করে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
বেলদাতে সিমেন্টবোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল মহিলার | Nirbhik Bangla | নির্ভীক বাংলা