Nirbhik Bangla
राजनीति

অভিষেকের সভার আগে নওদায় বিশৃঙ্খলা, চেয়ার ভাঙচুর ঘিরে উত্তেজনা

নির্ভীক বাংলা: নওদায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর সভাকে ঘিরে রবিবার চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সভা শুরুর আগেই মঞ্চের সামনে বিক্ষোভ শুরু হয় এব...

Abdul Haque
Abdul Haque
5 जुलाई 2026 को 07:36 am बजे
WhatsApp
অভিষেকের সভার আগে নওদায় বিশৃঙ্খলা, চেয়ার ভাঙচুর ঘিরে উত্তেজনা
निडर बंगाली: रविवार को तृणमूल कांग्रेस के अखिल भारतीय महासचिव अभिषेक बनर्जी की बैठक में हंगामा हो गया। बैठक शुरू होने से पहले|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা: নওদায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর সভাকে ঘিরে রবিবার চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সভা শুরুর আগেই মঞ্চের সামনে বিক্ষোভ শুরু হয় এবং ব্যাপক চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযোগ, টিকিট না পাওয়াকে কেন্দ্র করে তৃণমূলের ব্লক সভাপতি শফিউজ্জামান শেখের অনুগামীরাই বিক্ষোভে সামিল হন। তাঁরা মিছিল করে সভাস্থলে ঢুকে পড়েন এবং মঞ্চের সামনে উত্তেজনা তৈরি করেন। এরপরই শুরু হয় ধাক্কাধাক্কি ও চেয়ার ছোড়াছুড়ি, যার জেরে সভাস্থলের একাংশে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। চোখে পড়ার মতো একটি ঘটনায় দেখা যায়, এক যুবক মঞ্চের সামনে বসে একক বিক্ষোভ প্রদর্শন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঞ্চ থেকে বারবার শান্ত থাকার আবেদন জানানো হয় এবং চেয়ার গুছিয়ে নেওয়ার কথাও বলা হয়, কারণ অল্প সময়ের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠবেন বলে ঘোষণা করা হয়। তবে উত্তেজনা কিছু সময় ধরে অব্যাহত থাকে। সূত্রের খবর, নওদা বিধানসভা কেন্দ্রে টিকিট না পাওয়ায় শফিউজ্জামান শেখের সমর্থকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে শাহিনা মমতাজ-এর নাম। ঘটনা নিয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
অভিষেকের সভার আগে নওদায় বিশৃঙ্খলা, চেয়ার ভাঙচুর ঘিরে উত্তেজনা | Nirbhik Bangla | নির্ভীক বাংলা