Nirbhik Bangla
Asansol

Big message from industry from Andal airport, Chief Minister at Shyam Steel project event in Mejia; Industry minister optimistic about industrialization

Nirbhik Bangla, Andal: On Friday, Kazi Nazrul Islam Airport in Andal, the foundation stone laying ceremony of the expansion project of Shyam Steel in Mejia, Bankura was attended by the Chief...

Abdul Haque
Abdul Haque
August 15, 2026 at 05:51 AM
WhatsApp
Big message from industry from Andal airport, Chief Minister at Shyam Steel project event in Mejia; Industry minister optimistic about industrialization
Nirbhik Bangla, Andal: On Friday, Kazi Nazrul Islam Airport in Andal, the foundation stone laying ceremony of the expansion project of Shyam|Nirbhik Bangla Photo

নির্ভীক বাংলা,, অন্ডাল: শুক্রবার অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর হয়ে বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিতে পৌঁছান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় এবং মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিল্পমন্ত্রী তাপস রায় বাংলার শিল্পায়ন নিয়ে আশাবাদী বার্তা দেন। তিনি দাবি করেন, দীর্ঘদিনের শিল্প খরা কাটিয়ে পশ্চিমবঙ্গে নতুন শিল্পায়নের পরিবেশ তৈরি হয়েছে। তাঁর বক্তব্য, পূর্ববর্তী বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের আমলে শিল্পোন্নয়ন কার্যত থমকে থাকলেও বর্তমান সরকার শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলে নতুন বিনিয়োগ আকর্ষণে জোর দিচ্ছে। মন্ত্রী জানান, গত কয়েক মাসে একাধিক নতুন শিল্প প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে এবং আগামী দিনেও নতুন বিনিয়োগের ধারা অব্যাহত থাকবে। সরকারের মূল লক্ষ্য কর্মসংস্থান বৃদ্ধি এবং পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে এনে এখানেই কাজের সুযোগ সৃষ্টি করা। তিনি বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘বিকশিত বাংলা’ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আত্মনির্ভর ভারত’-এর ভাবনাকে সামনে রেখেই শিল্পোন্নয়নের পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর প্রসঙ্গেও শিল্পমন্ত্রী জানান, ভবিষ্যতে আরও নতুন উড়ান চালু এবং যাত্রী পরিষেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। বিমানবন্দরের পর্যাপ্ত জমি থাকায় পরিকাঠামো উন্নয়নেও কোনও সমস্যা হবে না বলেও তিনি দাবি করেন। এদিকে, দুপুরে অন্ডাল বিমানবন্দরে পৌঁছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্গাপুর পূর্ব ও পশ্চিম বিধানসভার বিধায়ক-সহ পশ্চিম বর্ধমান জেলার অন্যান্য বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জেলার সার্বিক উন্নয়ন, দুর্গাপুরের পৌরসভা নির্বাচন, শিল্প বিনিয়োগ এবং বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হয় বলে বৈঠক শেষে বিধায়কেরা জানান। তাঁদের দাবি, ইতিমধ্যেই প্রায় ২০টি বেসরকারি সংস্থা দুর্গাপুরে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। এছাড়াও আগামী ২২ জুলাই জেলার সমস্ত বিধায়কদের নিয়ে বিধানসভায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়। পরে মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী সড়কপথে বাঁকুড়ার মেজিয়ায় রওনা দেন, যেখানে শ্যাম স্টিলের সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 Comments
Big message from industry from Andal airport, Chief Minister at Shyam Steel project event in Mejia; Industry minister optimistic about industrialization | Nirbhik Bangla | নির্ভীক বাংলা