নির্ভীক বাংলা,বাবু হক, হাওড়া:
হাওড়া গ্রামীণ জেলার রাজাপুর থানার অন্তর্গত তুলসীবেড়িয়া দরগা শরীফ কমিটির উদ্যোগে হজরত পীর জনাব আব্দুল হামীদ আলি খাঁন (রঃ আঃ)-এর স্মরণে বাইশতম বর্ষ ...
নির্ভীক বাংলা,বাবু হক, হাওড়া:
হাওড়া গ্রামীণ জেলার রাজাপুর থানার অন্তর্গত তুলসীবেড়িয়া দরগা শরীফ কমিটির উদ্যোগে হজরত পীর জনাব আব্দুল হামীদ আলি খাঁন (রঃ আঃ)-এর স্মরণে বাইশতম বর্ষ ঊরুষ মিলন উৎসব উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে। কমিটির সভাপতি এম ডি মোক্তার আমাদের প্রতিনিধিকে জানান, ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি, শুক্রবার সকাল থেকে রবিবার ভোর পর্যন্ত পর্যায়ক্রমে নানা ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হবে।
পীর রফিকুল ইসলাম খাঁন জানান, সমাজের বিভিন্ন স্তরের বহু বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত, মুরিদান, মেহমান ও দর্শনার্থীরা সমবেত হবেন বলে জানান পীরজাদা আমীরুল ইসলাম খাঁন।
ভারত সরকারের সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের সহযোগিতায় এবং রাজ্য পর্যায়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘চিরনবীন’-এর নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের ব্যবস্থাপনায় মাদকবিরোধী সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হবে বলে জানান নির্মল জানা। তিনদিনব্যাপী স্বাস্থ্য শিবিরে ডাঃ বহ্নি শিখা তালুকদার, ডাঃ এম ডি জে মিদ্দে, ডাঃ মিনহাজুল সেখ, ডাঃ ডি মণ্ডল, ডাঃ এম ডি সাবির, ডাঃ কামাল উদ্দিন আনসারি, ডাঃ আবিদ রহমান, ডাঃ হাসেম রেজা সেখ, ডাঃ আব্দুল আশিক ও ডাঃ সইদুল ইসলাম প্রমুখ চিকিৎসক বিনামূল্যে চিকিৎসা, পরীক্ষা ও ঔষধ বিতরণ করবেন বলে জানান পীরজাদা সহিদুল ইসলাম খাঁন।
তিনদিন ধরে লক্ষাধিক ধর্মপ্রাণ মানুষের মধ্যে শিন্নি ও তাবারুক বিতরণ করা হবে বলে জানান পীরজাদা আবেদুল ইসলাম খাঁন। সমাজকর্মী ও পিটি শিক্ষিকা সিরাজাম মনিরা জানান, ইসলাম ধর্মীয় শিক্ষার প্রসারের পাশাপাশি বাংলা সংস্কৃতি, কৃষ্টি, লোকাচার ও সামাজিক সেবাকে সামনে রেখে আকর্ষণীয় ও স্মরণীয় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
সমাজকর্মী সেখ রেজাউল ওয়াহেদ ও মহম্মদ মনিরুল হক সকল জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে মানুষকে মিলন উৎসবে অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানান।
১৩ ফেব্রুয়ারি (শুক্রবার):
পবিত্র কোরান তেলাওয়াত, জাতীয় ও দরগার পতাকা উত্তোলন, রক্তদান শিবির, স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির, আঁকা-বাঁকা প্রতিযোগিতা (দুটি বিভাগ), পরিবেশ সচেতনতা শিবির এবং তিনটি বিভাগে যোগব্যায়াম প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে বলে জানান সেখ মেহবুব হোসেন।
১৪ ফেব্রুয়ারি (শনিবার):
নাত ও গজল, উলুবেড়িয়া তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ফকিরি গান ও বাংলা কাওয়ালী, গুণীজন সম্মাননা, বস্ত্র বিতরণ, শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুস্তক সহযোগিতা, পুরস্কার বিতরণী এবং সূফী মতে মিলাদ মাহফিল (হিন্দিতে) অনুষ্ঠিত হবে বলে জানান সেখ রমিজুল হক।
১৫ ফেব্রুয়ারি (রবিবার ভোর পর্যন্ত):
গ্রাম নির্মল অভিযান, কুইজ প্রতিযোগিতা, শিক্ষা ও সামাজিক সচেতনতা কর্মসূচি, ঐক্য-সংহতি-সম্প্রীতির বার্তা নিয়ে জাতীয় পতাকা ও সনদল পাকসহ বর্ণাঢ্য শোভাযাত্রা, নাত ও গজল, সূফী মতে বাংলা মিলাদ মাহফিল ও সামা, কাওয়ালী পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে। শেষে বিশ্ববাসীর সুখ-শান্তি, সুস্থতা ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া


The meeting will be held, said the head of Hussain Associate, Nisar Hussain Abdul Ahad Light Babu.