Nirbhik Bangla
Asansol

Two students of Chelidanga High School in Asansol achieve national success, excel in NEET and IISER

Nirbhik Bangla, Asansol: Two students of Chelidanga High School, one of the heritage educational institutions of West Burdwan, have achieved significant success in two important competitive exams in the country.

Abdul Haque
Abdul Haque
August 15, 2026 at 10:21 AM
WhatsApp
Two students of Chelidanga High School in Asansol achieve national success, excel in NEET and IISER
Nirbhik Bangla, Asansol: Two students of Chelidanga High School, one of the heritage educational institutions of West Burdwan, have achieved|Nirbhik Bangla Photo

নির্ভীক বাংলা,আসানসোল: পশ্চিম বর্ধমানের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চেলিডাঙ্গাল হাই স্কুলের দুই ছাত্র দেশের দুই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে বিদ্যালয় ও জেলার মুখ উজ্জ্বল করেছে। উচ্চমাধ্যমিক ২০২৬ ব্যাচের ছাত্র অভিদ্ধ আচার্য NEET-২০২৬ পরীক্ষায় অল ইন্ডিয়া ৩২০৪তম র‌্যাঙ্ক এবং অনুজ লুই দত্ত IISER প্রবেশিকা পরীক্ষায় অল ইন্ডিয়া ৩৩৩২তম র‌্যাঙ্ক অর্জন করেছে। এই সাফল্যে বিদ্যালয়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। অভিদ্ধ আচার্য NEET-এ ৭২০-এর মধ্যে ৬৩২ নম্বর পেয়ে ৯৯.৮৩ পার্সেন্টাইল অর্জন করেছে। তার লক্ষ্য কলকাতা মেডিক্যাল কলেজে এমবিবিএস পড়ে ভবিষ্যতে চিকিৎসক হিসেবে সমাজের সেবা করা। শুধু NEET নয়, WBJEE, JEE Main, JEE Advanced, IISER এবং NISER-সহ একাধিক জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষাতেও সে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। IISER প্রবেশিকায় তার অল ইন্ডিয়া র‌্যাঙ্ক ১১১ এবং NISER-এ ১৫৪। উচ্চমাধ্যমিক পরীক্ষায় অভিদ্ধ বিদ্যালয়ে প্রথম এবং পশ্চিম বর্ধমান জেলায় দ্বিতীয় স্থান অধিকার করেছিল। পড়াশোনার পাশাপাশি আবৃত্তি, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সে সমান দক্ষ। মাত্র দুই বছর বিদ্যালয়ে পড়াশোনা করলেও তার শান্ত, বিনয়ী ও শৃঙ্খলাবদ্ধ স্বভাব শিক্ষকদের প্রশংসা কুড়িয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, "আদর্শ ছাত্র কাকে বলে, তা দেখতে হলে অভিদ্ধ আচার্যকে দেখলেই হবে। সে শান্ত, ধৈর্যশীল, শৃঙ্খলাবদ্ধ এবং পড়াশোনার প্রতি সম্পূর্ণ নিবেদিত। বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের তার কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত।" অন্যদিকে, বিদ্যালয়ের আর এক কৃতী ছাত্র অনুজ লুই দত্ত IISER প্রবেশিকায় অল ইন্ডিয়া ৩৩৩২তম র‌্যাঙ্ক অর্জন করেছে। ছোটবেলা থেকেই তার স্বপ্ন পদার্থবিজ্ঞানে গবেষণা করা। সে দেশের অন্যতম সেরা IISER প্রতিষ্ঠানে ভর্তি হয়ে বিজ্ঞানী হওয়ার লক্ষ্যে এগিয়ে যেতে চায়। পঞ্চম শ্রেণি থেকে চেলিডাঙ্গাল হাই স্কুলের ছাত্র অনুজ পড়াশোনার পাশাপাশি কুইজ প্রতিযোগিতা, তবলা এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে সমানভাবে সক্রিয়। তার নেতৃত্বে বিদ্যালয় একাধিক কুইজ প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে। উচ্চমাধ্যমিক পরীক্ষায় সে বিদ্যালয়ে দ্বিতীয় এবং পশ্চিম বর্ধমান জেলায় অষ্টম স্থান অধিকার করেছিল। দুই ছাত্রের এই সাফল্যে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহের সঞ্চার হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা, লক্ষ্যনিষ্ঠা এবং অধ্যবসায় থাকলে জাতীয় স্তরের কঠিনতম পরীক্ষাতেও সাফল্য অর্জন করা সম্ভব—অভিদ্ধ ও অনুজ তারই উজ্জ্বল উদাহরণ। বিদ্যালয় পরিবারের আশা, ভবিষ্যতে এই দুই কৃতী ছাত্র আরও বড় সাফল্য অর্জন করে দেশ ও সমাজের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং চেলিডাঙ্গাল হাই স্কুলের গৌরব আরও বাড়িয়ে তুলবে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 Comments
Two students of Chelidanga High School in Asansol achieve national success, excel in NEET and IISER | Nirbhik Bangla | নির্ভীক বাংলা