Nirbhik Bangla
Durgapur

দুর্গাপুরে মজদুর মঞ্চের রাজ্য সম্মেলনে শ্রমিক স্বার্থ ও বঞ্চনা নিয়ে তীব্র অসন্তোষ

নির্ভীক বাংলা নিউজ ডেস্ক
নির্ভীক বাংলা নিউজ ডেস্ক
September 27, 2026 at 02:16 PM
WhatsApp
দুর্গাপুরে মজদুর মঞ্চের রাজ্য সম্মেলনে শ্রমিক স্বার্থ ও বঞ্চনা নিয়ে তীব্র অসন্তোষ
দুর্গাপুর: শিল্পশহর দুর্গাপুরে অনুষ্ঠিত হলো ভারতীয় জনতা মজদুর মঞ্চের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য সম্মেলন। রবিবার কোকওভেন থানার অন্তর্গত সাধুডাঙার দামোদর রিক্রিয়েশন ক্লাবের হলে আয়োজিত এই সম্মেলনে রাজ্যজুড়ে শ্রমিকদের অধিকার রক্ষা এবং সংগঠনের ভিত্তি মজবুত করার ডাক দেওয়া হয়। এদিনের এই আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি স্বপন কুমার নন্দী, রাজ্য সাধারণ সম্পাদক কল্যাণ দুবে, স্থানীয় নেতৃত্ব সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার বহু শ্রমিক।

সম্মেলনের মূল আলোচ্য বিষয় ছিল শ্রমিকদের দৈনন্দিন নানা সমস্যা, বঞ্চনা এবং সংগঠনের সদস্য সংগ্রহ অভিযান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শ্রমিকদের সংগঠিত করতে ৫ টাকা করে সদস্যপদ ফি নেওয়া হচ্ছে। তবে এই ইতিবাচক আলোচনার মাঝেই উঠে আসে একাধিক গুরুতর অভিযোগ। বিভিন্ন শিল্পকারখানায় কর্মরত শ্রমিকদের বেআইনিভাবে ‘গেট পাস’ কেড়ে নেওয়া হচ্ছে বলে দাবি করেন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক কল্যাণ দুবে। শ্রমিকদের রুটি-রুজিতে এই ধরণের আঘাত হানার তীব্র নিন্দা জানিয়ে তিনি হুশিয়ারি দেন যে, আগামী দিনে এই স্বেচ্ছাচারিতা ও অন্যায়ের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামবে ভারতীয় জনতা মজদুর মঞ্চ।

অন্যদিকে, এই সম্মেলনকে কেন্দ্র করে শ্রমিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এপ্রসঙ্গে ভারতীয় মজদুর সংঘের (BMS) পশ্চিম বর্ধমান জেলা সাধারণ সম্পাদক মৃন্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে ভারতের সবচেয়ে বড় শ্রমিক সংগঠন হলো বিএমএস (BMS), যা শ্রমিকদের স্বার্থ রক্ষায় সবসময় আপসহীন লড়াই চালিয়ে যাচ্ছে। সবমিলিয়ে, দুর্গাপুরের এই রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে শিল্পাঞ্চলের শ্রমিক রাজনীতিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
নির্ভীক বাংলা নিউজ ডেস্ক
নির্ভীক বাংলা নিউজ ডেস্ক

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 Comments
দুর্গাপুরে মজদুর মঞ্চের রাজ্য সম্মেলনে শ্রমিক স্বার্থ ও বঞ্চনা নিয়ে তীব্র অসন্তোষ | নির্ভীক বাংলা