Nirbhik Bangla
রাজনীতি

কাটমানি তোলার অভিযোগে গ্রেফতার তৃণমূল শ্রমিক নেতা রাজু আহলুওয়ালিয়া

নির্ভীক বাঙালি, শাম দাস, আসানসোল: বাস, অটো এবং টোটো স্ট্যান্ড থেকে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগে গ্রেফতার TMC শ্রমিক নেতা রাজু আহলুওয়ালিয়া। আসানসোল দক্ষিণ থানার...

Abdul Haque
Abdul Haque
২৬ জুলাই, ২০২৬ এ ১১:৩৬ PM
WhatsApp
কাটমানি তোলার অভিযোগে গ্রেফতার তৃণমূল শ্রমিক নেতা রাজু আহলুওয়ালিয়া
নির্ভীক বাঙালি, শাম দাস, আসানসোল: বাস, অটো এবং টোটো স্ট্যান্ড থেকে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগে গ্রেফতার TMC শ্রমিক নেতা রাজু আহলুওয়ালিয়া|নির্ভীক বাংলা ফটো

নির্ভীক বাঙালি, শাম দাস, আসানসোল: বাস, অটো এবং টোটো স্ট্যান্ড থেকে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগে গ্রেফতার TMC শ্রমিক নেতা রাজু আহলুওয়ালিয়া। আসানসোল দক্ষিণ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে আসানসোল জেলা আদালতে পেশ করেছে। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই বাস, অটো ও টোটো স্ট্যান্ড থেকে বেআইনি টোল আদায়ের অভিযোগ উঠছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং পরে রাজু আহলুওয়ালিয়াকে গ্রেপ্তার করা হয়। পুরো ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রের দাবি এবং তদন্তে বেরিয়ে আসা তথ্য ও প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে রাজু আহলুওয়ালিয়া তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তাকে রাজনৈতিক ষড়যন্ত্রে ফাঁসানো হয়েছে। তিনি বলেন, আমি বরাবরই দুর্নীতি ও অবৈধ জুয়ার বিরুদ্ধে, তাই আমাকে টার্গেট করা হয়েছে। তিনি আরও বলেন, আদালতের প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে এবং আদালত যে রায়ই দেবেন, তিনি তা মেনে নেবেন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল আসানসোলের রাজনৈতিক মহল

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
১২ মন্তব্য
কাটমানি তোলার অভিযোগে গ্রেফতার তৃণমূল শ্রমিক নেতা রাজু আহলুওয়ালিয়া | নির্ভীক বাংলা | নির্ভীক বাংলা