Nirbhik Bangla
রাজনীতি

চিচুড়িয়ায় তৃণমূলের জনসভা, হরেরাম সিংয়ের সমর্থনে সভায় সায়নী ঘোষ

নির্ভীক বাঙালি, জামুদিয়া, পশ্চিমবঙ্গ: নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপের মধ্যে জামুদিয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জনসভা অনুষ্ঠিত হয়েছে। প্রার্থী হরিরাম সিং...

Abdul Haque
Abdul Haque
১৩ জুলাই, ২০২৬ এ ০৩:৩৬ PM
WhatsApp
চিচুড়িয়ায় তৃণমূলের জনসভা, হরেরাম সিংয়ের সমর্থনে সভায় সায়নী ঘোষ
নির্ভীক বাঙালি, জামুদিয়া, পশ্চিমবঙ্গ: নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপের মধ্যে জামুদিয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জনসভা অনুষ্ঠিত হয|নির্ভীক বাংলা ফটো

নির্ভীক বাঙালি, জামুদিয়া, পশ্চিমবঙ্গ: নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপের মধ্যে জামুদিয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জনসভা অনুষ্ঠিত হয়েছে। প্রার্থী হরি রাম সিংয়ের সমর্থনে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন সায়ানি ঘোষ। সভা মঞ্চ থেকে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেন সায়নী ঘোষ। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস উন্নয়ন ও মানুষের পাশে থাকার রাজনীতি করে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি হরি রাম সিংকে বিজয়ী করার আহ্বান জানান। অন্যদিকে প্রার্থী হরি রাম সিং তার বক্তৃতায় এলাকার উন্নয়ন, জল সমস্যা, রাস্তা ও কর্মসংস্থানের বিষয় তুলে ধরেন। তিনি বলেন, মানুষের আশীর্বাদ নিয়ে জামুদিয়াকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই তার মূল লক্ষ্য। সভায় বিপুল সংখ্যক কর্মী-সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। মানুষের উপস্থিতিতে চিচুড়িয়া কার্যত জনসমুদ্রে পরিণত হয়। যত বেশি ভোট সংগ্রহ হবে, রাজনৈতিক লড়াই তত বাড়বে- এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
১২ মন্তব্য
চিচুড়িয়ায় তৃণমূলের জনসভা, হরেরাম সিংয়ের সমর্থনে সভায় সায়নী ঘোষ | নির্ভীক বাংলা | নির্ভীক বাংলা