Nirbhik Bangla
রাজনীতি

কুলটি কেন্দ্রে জোর প্রচারে তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটক

নির্ভীক বাংলা, শ্যাম দাস, আসানসোল আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক ঘটক কুলটি কেন্দ্রে জোরেশোরে প্রচার চালাচ্ছেন। প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণার পর...

Abdul Haque
Abdul Haque
১ জুলাই, ২০২৬ এ ০১:৩৬ PM
WhatsApp
কুলটি কেন্দ্রে জোর প্রচারে তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটক
নির্ভীক বাংলা, শ্যাম দাস, আসানসোল আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক ঘটক কুলটি কেন্দ্রে জোরেশোরে প্রচার চাল|নির্ভীক বাংলা ফটো

নির্ভীক বাংলা, শ্যাম দাস, আসানসোল আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক ঘটক কুলটি কেন্দ্রে জোরেশোরে প্রচার চালাচ্ছেন। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই তিনি বিভিন্ন এলাকায় গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। উল্লেখ্য, তিনি প্রাক্তন মন্ত্রী মমতা ঘটকের ভাই। এই নির্বাচনে আসানসোল উত্তর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন মমন ঘটক এবং কুলটি কেন্দ্র থেকে অভিজি ঘটককে টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রচারণার শুরুতে অভিষেক ঘটক কেন্দুয়া বাজার, মাজাদিয়া পার্কসহ বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের সঙ্গে দেখা করেন এবং ছোট-বড় সভায় অংশ নেন। এ সময় তিনি গত পাঁচ বছরে এলাকায় উন্নয়ন না হওয়ায় বিজেপি প্রার্থীর কড়া সমালোচনা করেন। তিনি কুলটি বিধানসভার বিভিন্ন ওয়ার্ড ও আশপাশের এলাকা পরিদর্শন করে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করছেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় ইস্যুকে সামনে রেখে প্রচারের কৌশল নিয়েছেন তৃণমূল প্রার্থীরা। সব মিলিয়ে কুলটি কেন্দ্রে নির্বাচনী লড়াই ক্রমেই বেগ পেতে হচ্ছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
১২ মন্তব্য
কুলটি কেন্দ্রে জোর প্রচারে তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটক | নির্ভীক বাংলা | নির্ভীক বাংলা