Nirbhik Bangla
রাজনীতি

বিজেপির অস্থায়ী দলীয় কার্যালয় চুরির অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে সরব বিজেপি কর্মীরা

নির্ভীক বাঙালি: দুর্গাপুরের ২৫ নম্বর ওয়ার্ডের ফুলজৌন ডাঙ্গাপাপড়া এলাকায় বিজেপির অস্থায়ী দলীয় কার্যালয় ভাঙচুর ও চুরির ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে। বিজেপির পদক্ষেপ...

Abdul Haque
Abdul Haque
৩১ মে, ২০২৬ এ ০৩:৩৬ AM
WhatsApp
বিজেপির অস্থায়ী দলীয় কার্যালয় চুরির অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে সরব বিজেপি কর্মীরা
নির্ভীক বাঙালি: দুর্গাপুরের ২৫ নম্বর ওয়ার্ডের ফুলজৌন ডাঙ্গাপাপড়া এলাকায় বিজেপির অস্থায়ী দলীয় কার্যালয় ভাঙচুর ও চুরির ঘটনায় চরম উত্তেজ|নির্ভীক বাংলা ফটো

নির্ভীক বাঙালি: দুর্গাপুরের ২৫ নম্বর ওয়ার্ডের ফুলজৌন ডাঙ্গাপাপড়া এলাকায় বিজেপির অস্থায়ী দলীয় কার্যালয় ভাঙচুর ও চুরির ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে। বিজেপির অভিযোগ, শনিবার রাতে এই ঘটনা ঘটেছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের কারণে। বিজেপি নেতৃত্বের দাবি, ওই অস্থায়ী অফিস থেকে এসআইআর সংক্রান্ত কাজ করা হচ্ছিল। এ ছাড়া এলাকার সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনা ও তাদের সাহায্য করার কাজ চলছিল। অভিযোগ, শনিবার গভীর রাতে চোরেরা অফিসে ঢুকে পুরো অস্থায়ী অফিসে চুরি করে নিয়ে যায়। এ প্রসঙ্গে বিজেপি মণ্ডল সভাপতি বুদ্ধদেব মণ্ডল বলেন, "স্থানীয় TMC কর্মী ও সমর্থকরা এই ঘটনার সাথে জড়িত। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায়, আমরা বৃহত্তর আন্দোলনের পথ নিতে বাধ্য হব।" অন্যদিকে, 25 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল নেতা দীপঙ্কর লাহা বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তার দাবি, "আমি জানি না এরকম কোনো অস্থায়ী দলীয় কার্যালয় ছিল কি না। এটা বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফল। টিএমসি থেকে কেউ এই ধরনের কাজ করতে পারে না।" এ ঘটনায় এলাকায় রাজনৈতিক চাপ বেড়ে যায়। তবে এখন পর্যন্ত এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
১২ মন্তব্য