Nirbhik Bangla
দেশ

সুপ্রিম কোর্টের রায়ের প্রতিবাদে শিক্ষকদের বিক্ষোভ, হীরাপুরে সভা

হীরাপুর: সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে শিক্ষকদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। ওই সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার বিকেলে হীরাপুর সার্কেলের শিক্ষকরা প্রতিবাদ সভার আয়োজন করেন। শিক্ষক...

Abdul Haque
Abdul Haque
২১ জুন, ২০২৬ এ ০৯:৩৬ AM
WhatsApp
সুপ্রিম কোর্টের রায়ের প্রতিবাদে শিক্ষকদের বিক্ষোভ, হীরাপুরে সভা
হীরাপুর: সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে শিক্ষকদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। ওই সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার বিকেলে হীরাপুর সার্কেলের শিক্ষক|নির্ভীক বাংলা ফটো

হীরাপুর: সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে শিক্ষকদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। ওই সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার বিকেলে হীরাপুর সার্কেলের শিক্ষকরা প্রতিবাদ সভার আয়োজন করেন। শিক্ষকদের দাবি: ভারতের সুপ্রিম কোর্টের একজন বিচারক রায় দিয়েছেন যে দেশের সমস্ত স্কুল শিক্ষকদের জন্য TET পরীক্ষা বাধ্যতামূলক। তবে যারা পাঁচ বছরের কম শিক্ষকতা করছেন তাদের ক্ষেত্রে এই বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না। হীরাপুর এলাকার প্রধান শিক্ষক মিলন মন্ডল বলেন, "এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশের অনেক শিক্ষক সমস্যায় পড়বেন। দীর্ঘদিন ধরে কর্মরত শিক্ষকদের নতুন পরীক্ষার আওতায় আনা হলে তাদের চাকরি নিয়ে অনিশ্চয়তা দেখা দেবে।" প্রতিবাদ সভায় বিভিন্ন শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের অভিযোগ ও রায় কার্যকর হলে অভিজ্ঞ শিক্ষকদের মর্যাদা ও চাকরির স্থিতিশীলতা প্রশ্নবিদ্ধ হবে। তারা সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান এবং প্রয়োজনে বৃহত্তর আন্দোলনেরও ইঙ্গিত দেন। শিক্ষকদের একাংশের মতে, শিক্ষার মানোন্নয়ন জরুরি হলেও দীর্ঘদিন ধরে কর্মরত শিক্ষকদের ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা উচিত। এদিকে এ বিষয়ে প্রশাসনিক পর্যায়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখা যায়নি।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
১২ মন্তব্য