নির্ভীক বাংলা কৌশিক মুখার্জি সালানপুর:-
মঙ্গলবার বিকেলে সালানপুর ব্লকের হিন্দুস্তান কেবল ওয়ার্কার্স ফোরামে সালানপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মশালার আয়োজন করা হয়। এদিন 'দীক্ষা' নামে কর্মী সভায় উপস্থিত ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অসীমা চক্রবর্তী, সংগঠনের ব্লক নেত্রী অপর্ণা রাই-সহ আরও অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন সালানপুর তৃণমূল ব্লক সভাপতি মহম্মদ আরমান, সহ-সভাপতি ভোলা সিং, শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ তেওয়ারি, পঞ্চায়েত সমিতির সভাপতি এদিন মহিলা কর্মীদের রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা জানানো হয়, মাধ্যমিক শিক্ষা পর্ষদের কো-চেয়ারম্যান বিদ্যুৎ মিশ্র, ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শচীন নগর সহ আরও অনেকে। কর্মীদের প্রতিটি বাড়িতে এই প্রকল্পগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য এবং সাফল্যের গল্প পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অসীমা চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় নারীদের সম্মান ও অগ্রাধিকার দিয়েছেন। তিনি বিভিন্ন বয়সের মহিলাদের জন্য অনেক প্রকল্প ডিজাইন করেছেন। এই সমস্ত প্রকল্পের ফল বাংলার প্রতিটি ঘরে পৌঁছেছে। দেশের অন্যান্য রাজ্য সরকারগুলি এখন ব্যবসায়িক মানসিকতা দ্বারা অনুপ্রাণিত হয়ে তাদের নিজস্ব রাজ্যে প্রকল্পগুলি ডিজাইন করছে। নারী কর্মীদের প্রকল্প সম্পর্কে শিক্ষিত করতে এবং তাদের সাফল্যের গল্প অন্যদের সাথে শেয়ার করতে আজকের কর্মশালায় তিনি এসব কথা বলেন।

