নির্ভীক বাংলা:গোয়ালপোখর
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখ থানা সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, মৃত যুবকের নাম কালেব দাস, তাঁর বয়স আনুমানিক ২৮ বছর, তাঁর বাড়ি গয়ালপুরপুর থানার সাহাপুর এলাকায়। জানা যায়, কিষাণগঞ্জ থেকে বাইকে করে বাড়ি ফেরার সময় পাশের একটি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে, পরে তাকে উদ্ধার করে লোধন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে গাড়িটির সঙ্গে কীভাবে সংঘর্ষ হয়েছে তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাইট... জিন্নাত শেখ

