Nirbhik Bangla
রাজ্য

কুলটিতে সেনা ও পুলিশের যৌথ অভিযান, যাত্রীবাহী গাড়িতে তল্লাশি ও রুট মার্চ

https://youtu.be/c20aDIFtK30?si=RO42KVIcpmtVkcp9 শ্যাম দাস, আসানসোল: নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করতে কুলটি এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান চালানো ...

Abdul Haque
Abdul Haque
৪ জুলাই, ২০২৬ এ ০৭:৩৬ AM
WhatsApp
কুলটিতে সেনা ও পুলিশের যৌথ অভিযান, যাত্রীবাহী গাড়িতে তল্লাশি ও রুট মার্চ
https://youtu.be/c20aDIFtK30?si=RO42KVIcpmtVkcp9 শ্যাম দাস, আসানসোল: নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করতে কুলটি এলাকায় সেনাবাহিনী ও |নির্ভীক বাংলা ফটো
https://youtu.be/c20aDIFtK30?si=RO42KVIcpmtVkcp9শ্যাম দাস, আসানসোল: নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে কুলটি এলাকায় বিশেষ অভিযান চালানো হচ্ছে। এদিন কুলটি থানার উদ্যোগে যাত্রীবাহী যানবাহনে তল্লাশি চালানো হয় এবং রুট মার্চও করা হয়। নিয়ামতপুর নতুন সড়ক থেকে লছিপুর গেট পর্যন্ত এই রুট মার্চের আয়োজন করা হয়। অভিযান চলাকালে সড়কে চলাচলকারী বিভিন্ন যাত্রীবাহী যানবাহন থামিয়ে তল্লাশি করা হয় কোনো অবৈধ বা সন্দেহজনক বস্তু বহন করা হচ্ছে কিনা। এই অভিযানে উপস্থিত ছিলেন এসিপি কুলটি শেখ জাফ্ফাদ হুসেন, কুলটি থানার অফিসার ইনচার্জ পার্থ সারথি ঘোষ এবং নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মিঃ দে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা রক্ষায় আগামী দিনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। স্থানীয় জনগণের মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দিতে এই রুট মার্চের আয়োজন করা হয়।
Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
১২ মন্তব্য