Nirbhik Bangla
রাজ্য

হিঙ্গলগঞ্জে এসআইআর শুনানি কেন্দ্রে জেলবন্দিকে হাজির করাল পুলিশ

নির্ভীক বাঙালি, বসিরহাট: হিঙ্গলগঞ্জের এসআইআর শুনানি কেন্দ্রে বসিরহাটের সাব-ইন্সপেক্টরের কাছে হাতকড়া পরা এক জেলবন্দীকে পেশ করল পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, হাসনাবাদ থানা...

Abdul Haque
Abdul Haque
২৯ মে, ২০২৬ এ ০১:৩৬ PM
WhatsApp
হিঙ্গলগঞ্জে এসআইআর শুনানি কেন্দ্রে জেলবন্দিকে হাজির করাল পুলিশ
নির্ভীক বাঙালি, বসিরহাট: হিঙ্গলগঞ্জের এসআইআর শুনানি কেন্দ্রে বসিরহাটের সাব-ইন্সপেক্টরের কাছে হাতকড়া পরা এক জেলবন্দীকে পেশ করল পুলিশ। স্থানী|নির্ভীক বাংলা ফটো

নির্ভীক বাঙালি, বসিরহাট: হিঙ্গলগঞ্জের এসআইআর শুনানি কেন্দ্রে বসিরহাটের সাব-ইন্সপেক্টরের কাছে হাতকড়া পরা এক জেলবন্দীকে পেশ করল পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে হাসনাবাদ থানার বাইলানহী বিসপুর গ্রামের বাসিন্দা নাসির উদ্দিন বিশ্বাসকে পুলিশ গ্রেফতার করেছে। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে রাখা হয়। যেহেতু শুক্রবার তার এসআইআর সংক্রান্ত শুনানির দিন ছিল, তাই বসিরহাটের সাব-ইন্সপেক্টর তাকে কড়া পুলিশি নিরাপত্তায় হিঙ্গলগঞ্জ কৃষি মার্কেটে অবস্থিত শুনানি কেন্দ্রে নিয়ে আসেন। শুনানির সময় ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শুনানি শেষে বন্দিকে আবার বসিরহাট সাব-পেনটেনশিয়ারিতে নিয়ে যাওয়া হয়।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
১২ মন্তব্য
হিঙ্গলগঞ্জে এসআইআর শুনানি কেন্দ্রে জেলবন্দিকে হাজির করাল পুলিশ | নির্ভীক বাংলা | নির্ভীক বাংলা