পশ্চিম বর্ধমান আসানসোল কৌশিক মুখার্জি
২রা সেপ্টেম্বর ছিল পুলিশ দিবস। এ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এবার ভগত সিং রোডে আসানসোল পুলিশ লাইনের কাছে পুলিশ পোস্টে সেফ ড্রাইভ, সেভ লাইফ নিয়ে সচেতনতা তৈরি করা হয়েছে। পথচারীদের হেলমেট বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন আসানসোলের ডিসি ট্রাফিক পুলিশ। তিনি বলেন, দুর্ঘটনা এড়াতে জনগণকে ট্রাফিক আইন মেনে চলার জন্য বিভিন্নভাবে সচেতন করা হয়েছে।

