নির্ভীক বাঙালি, আসানসোল, রবিবার: কংগ্রেস সমর্থক আসগর আলীর মিথ্যা গ্রেফতারের অভিযোগ তুলে পুলিশের বিরুদ্ধে নেমেছে কংগ্রেস নেতৃত্ব। রবিবার দুপুরে দলীয় কার্যালয় সংলগ্ন আসানসোল বাসস্ট্যান্ডের কাছে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কিছু গুরুতর অভিযোগ তোলা হয়। কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি শাহ আলম খান সাংবাদিক সম্মেলনে বলেন, নির্বাচনের দিন রহমতনগর এলাকায় বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পালের গাড়িতে পাথর ছোড়ার ঘটনা ঘটে, যার জেরে গাড়ির কাচ ভেঙে যায়। ঘটনার বিষয়ে রাণীগঞ্জের সাবেক কাউন্সিলর ও সাবেক বিধায়ক সোহরাব আলী দাবি করেন, আসগর আলীর বাড়ির ছাদ থেকে কিছু দুর্বৃত্ত পাথর নিক্ষেপের অনুমতি চাইলেও তা দেওয়া হয়নি। তার অভিযোগ, এ ঘটনায় কোনো ভূমিকা না থাকা সত্ত্বেও আসগর আলীকে গ্রেপ্তার করা হয়েছে। কংগ্রেস অভিযোগ করেছে যে এই ঘটনায় সরাসরি অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে একজন সোহরাব আলীর আত্মীয়, যদিও পুলিশ এখনও তাকে গ্রেপ্তার করতে পারেনি। ফলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশের এই ভূমিকার প্রতিবাদে কংগ্রেস নেতৃত্ব শীঘ্রই আসানসোল পুলিশ কমিশনারেট অফিসের সামনে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে।
রাজনীতি
আসগার আলিকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে সরব কংগ্রেস
নির্ভীক বাঙালি, আসানসোল, রবিবার: কংগ্রেস সমর্থক আসগর আলীর মিথ্যা গ্রেফতারের অভিযোগ তুলে পুলিশের বিরুদ্ধে নেমেছে কংগ্রেস নেতৃত্ব। রবিবার বিকেলে আসানসোল বাসস্ট্যান্ড...

নির্ভীক বাঙালি, আসানসোল, রবিবার:
কংগ্রেস সমর্থক আসগর আলীর মিথ্যা গ্রেফতারের অভিযোগ তুলে পুলিশের বিরুদ্ধে নেমেছে কংগ্রেস নেতৃত্ব। রবিবার বিকে|নির্ভীক বাংলা ফটো
