Nirbhik Bangla
রাজ্য

আসন্ন কুরবানী উপলক্ষে বারাবনিতে শান্তি কমিটির বৈঠক, সম্প্রীতির বার্তা প্রশাসনের

নির্ভীক বাঙালি, শ্যাম দাস, আসানসোল: আসন্ন কোরবানি উৎসবকে সামনে রেখে রবিবার ডোমহানি বাজারের একটি ব্যক্তিগত সভাকক্ষে বারবনি থানার উদ্যোগে শান্তি কমিটির সভা অনুষ্ঠিত হয়। উৎসবে...

Abdul Haque
Abdul Haque
২৯ জুলাই, ২০২৬ এ ০৯:৩৬ PM
WhatsApp
আসন্ন কুরবানী উপলক্ষে বারাবনিতে শান্তি কমিটির বৈঠক, সম্প্রীতির বার্তা প্রশাসনের
নির্ভীক বাঙালি, শ্যাম দাস, আসানসোল: আসন্ন কোরবানি উৎসবকে সামনে রেখে রবিবার ডোমহানি বাজারের একটি ব্যক্তিগত সভাকক্ষে বারবনি থানার উদ্যোগে শান্|নির্ভীক বাংলা ফটো

নির্ভীক বাঙালি, শ্যাম দাস, আসানসোল: আসন্ন কোরবানি উৎসবকে সামনে রেখে রবিবার ডোমহানি বাজারের একটি ব্যক্তিগত সভা কক্ষে বারবানী থানার উদ্যোগে শান্তি কমিটির সভা অনুষ্ঠিত হয়। উৎসবকে সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত সভায় প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ছিলেন দিব্যন্তু মুখুপা ধ্যায়, অরিজিॎ রায়, মিহির কুমার দেব, শিলাদিত্য ভাট্টাচার্য এবং জয়ন্ত দুলে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কোরবানি উপলক্ষে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। সভায় বারাবানী ব্লকের বিভিন্ন এলাকার মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন এবং উৎসবে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার বার্তা দেন। বক্তারা সকলকে আইন মেনে সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। প্রশাসনের পক্ষ থেকে একটি সুস্পষ্ট বার্তাও দেওয়া হয়েছে যে কোনও অপ্রীতিকর ঘটনা বা গুজব ছড়ানোর চেষ্টা বরদাস্ত করা হবে না এবং শান্তিপূর্ণভাবে উৎসবটি সম্পন্ন করতে পুলিশ সর্বদা সজাগ থাকবে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
১২ মন্তব্য
আসন্ন কুরবানী উপলক্ষে বারাবনিতে শান্তি কমিটির বৈঠক, সম্প্রীতির বার্তা প্রশাসনের | নির্ভীক বাংলা | নির্ভীক বাংলা