Nirbhik Bangla
পশ্চিম বর্ধমান

সালানপুরে বাড়ি বাড়ি প্রচারে বিধান উপাধ্যায়, গুরুত্ব পেল স্থানীয় সমস্যা

নির্ভীক বাঙালি, সালানপুর: বারাবানী বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায় প্রচার করতে গিয়ে সরাসরি জনগণের দোরগোড়ায় চলে গেলেন। সোমবার সালানপুরের খুদিকা গ্রামের একটি বাড়িতে...

Abdul Haque
Abdul Haque
২ জুলাই, ২০২৬ এ ০৯:৩৬ AM
WhatsApp
সালানপুরে বাড়ি বাড়ি প্রচারে বিধান উপাধ্যায়, গুরুত্ব পেল স্থানীয় সমস্যা
নির্ভীক বাঙালি, সালানপুর: বারাবানী বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায় প্রচার করতে গিয়ে সরাসরি জনগণের দোরগোড়ায় চলে গেলেন। স|নির্ভীক বাংলা ফটো

নির্ভীক বাঙালি, সালানপুর: বারাবানী বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায় প্রচার করতে গিয়ে সরাসরি জনগণের দোরগোড়ায় চলে গেলেন। সোমবার তিনি সালানপুরের খুদিকা গ্রামে দ্বারে দ্বারে গিয়ে জনসভা করেন। আজ প্রচারের সময় বিধান উপাধ্যায় এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। পরে তিনি গণমাধ্যমকে বলেন, এলাকায় রাস্তাঘাট, খাবার পানিসহ অনেক ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। তবে এখনও অনেক বাড়িতে সমস্যা রয়েছে এবং সব বাড়িতে জলের সংযোগ নেই বলে তিনি স্বীকার করেন। নির্বাচনে জয়ী হলে অগ্রাধিকার ভিত্তিতে এসব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি। এই প্রচার কর্মসূচিতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কার্যকরী সভাপতি মহম্মদ আরমান, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ভোলা সিং, তৃণমূল নেতা ফুচু বাউরি সহ অন্যান্য সহযোগী কর্মীরা।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
১২ মন্তব্য
সালানপুরে বাড়ি বাড়ি প্রচারে বিধান উপাধ্যায়, গুরুত্ব পেল স্থানীয় সমস্যা | নির্ভীক বাংলা | নির্ভীক বাংলা