শ্যামদাস, নির্ভীক বাংলা, আসানসোল, পশ্চিমবঙ্গী: আসানসোলের নিয়ামতপুর থানার অন্তর্গত সীতারামপুর এলাকায় অবস্থিত একটি বাণিজ্যিক গোডাউনে সোমবার একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হঠাৎ আগুন লেগে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রের খবর, কয়েক ঘণ্টা আগে একটি গাড়ি গোডাউনে ঢুকে পড়ে। এরপর গোডাউনের মালিক তালা বন্ধ করে বাড়িতে চলে যান। কিছুক্ষণ পর গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয় বাসিন্দারা বিষয়টি নজরে আনে এবং সঙ্গে সঙ্গে গোডাউন মালিককে খবর দেন। খবর পেয়ে গোডাউন মালিক ঘটনাস্থলে এসে তালা খুলে ভেতরে রাখা মেশিনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে পাশের একটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা মিলে আগুন ছড়িয়ে পড়া ঠেকানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের একটি ইঞ্জিন এসে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
রাজ্য
বিচালি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল এলাকায়
শ্যামদাস, নির্ভীক বাংলা, আসানসোল, পশ্চিমবঙ্গী: আসানসোলের নিয়ামতপুর থানার অন্তর্গত সীতারামপুর এলাকায় অবস্থিত একটি বাণিজ্যিক গোডাউনে সোমবার একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হঠাৎ...

শ্যামদাস, নির্ভীক বাংলা, আসানসোল, পশ্চিমবঙ্গী:
আসানসোলের নিয়ামতপুর থানার অন্তর্গত সীতারামপুর এলাকায় অবস্থিত একটি বাণিজ্যিক গোডাউনে সোমবার |নির্ভীক বাংলা ফটো
