**
নির্ভীক বাংলা;গোপাল শীল দক্ষিণ চব্বিশ পরগনা:
দক্ষিণ ২৪ পরগনার থানার গোকর্ণি লস্কর পাড় এলাকায় এক মা খুন হয়েছেন তার ছোট ছেলের হাতে। নিহত মহিলার নাম আকিলা বিবি, বয়স আনুমানিক ৬০ বছর। আজ নামাজ পড়ার সময় বাড়িতে আসে তার ছোট ছেলে আর রহমান গাজী ওরফে মধু। মা যখন নামাজ পড়ছিলেন, তখন তাঁর পিঠ থেকে কাটা অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়। এ সময় মা মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন দ্রুত তাকে মারগারহাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মাঝেরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মধু ওরফে আতাউর রহমান গাজীকে খুঁজছে। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, অতাউর রহমন গাজী মানসিক ভারসাম্যহীন ছিলেন।
বাইট- হাফিজুর রহমান পিয়াদা, প্রতিবেশী

