Nirbhik Bangla
অপরাধ

জামুড়িয়ায় গভীর রাতে পুলিশের বড় সাফল্য, আগ্নেয়াস্ত্র ও ১২ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ১

Abdul Haque
Abdul Haque
২৪ আগস্ট, ২০২৬ এ ০৭:২০ AM
WhatsApp
জামুড়িয়ায় গভীর রাতে পুলিশের বড় সাফল্য, আগ্নেয়াস্ত্র ও ১২ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ১
রবিবার গভীর রাতে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত জামুড়িয়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে চুরুলিয়া গ্রামে এক বিশেষ অভিযান চালায়। এই অভিযানে চুরুলিয়া গ্রামের বাসিন্দা আস্তিক বাউরী নামের এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বেআইনি পাইপ গান এবং ১২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে পুলিশ।

বেআইনি অস্ত্র ও গোলাবারুদ মজুত রাখার অপরাধে ঘটনাস্থল থেকেই আস্তিক বাউরীকে আটক করে জামুড়িয়া থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ভারতীয় অস্ত্র আইনের নির্দিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করে গ্রেফতার দেখানো হয়। সোমবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ধৃত অভিযুক্তকে আসানসোল জেলা আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি কী উদ্দেশ্যে এবং কোথা থেকে এই বিপজ্জনক আগ্নেয়াস্ত্র ও তাজা গুলি সংগ্রহ করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনার পেছনে কোনো বেআইনি অস্ত্র কারবার বা অপরাধমূলক চক্রের যোগ রয়েছে কি না, তা জানতে তদন্ত শুরু করেছে জামুড়িয়া থানার পুলিশ।
Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
১২ মন্তব্য